দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

মার্কিন প্রতিনিধি দল শুধু ভোটে ফোকাস করবে না : পররাষ্ট্র সচিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-07-2023 01:52:15 am

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজ বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আসন্ন উচ্চ পর্যায়ের সফর শুধুমাত্র বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র্র করে নয়, বরং এটি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পৃক্ততার অংশ। .তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন ‘এটা ভাবা বুদ্ধিমানের কাজ হবে না যে, এই সফরটি শুধু আমাদের নির্বাচনকে কেন্দ্র্র করে। তবে হ্যাঁ, নির্বাচন একটি বিষয় হিসাবে আলোচনয় আসতে পারে, আমরা ফ্যাক্টরটি উড়িয়ে দিচ্ছি না।’

বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ১১ থেকে ১৪ জুলাই বাংলাদেশ সফর করবে। মাসুদ বলেন, ‘এই সফরটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বিভিন্ন প্রক্রিয়ার ধারাবাহিকতা। মানবাধিকার, রোহিঙ্গা প্রত্যাবাসন, বাণিজ্য, শ্রম এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয়াদিও আলোচনায় আসবে।

প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী প্রশাসক ইউএসএআইডি অঞ্জলি কাউরও থাকবেন।

পররাষ্ট্র সচিব বলেন, জেয়া তুলনামূলকভাবে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এবং তার কার্যক্ষেত্র বেশ বিস্তৃত।’

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন থেকে ঢাকায় একাধিক সফর হয়েছে। এর মধ্যে মার্চ মাসে আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড এবং ডোনাল্ড লুও এ বছরের শুরুতে বাংলাদেশে সফর করেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রফিকুল আলম মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, আজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের এ সফর মূলত দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার এবং দুই দেশের যোগাযোগ আরও জোরদার করার প্রচেষ্টা। তিনি আরও বলেন, মার্কিন প্রতিনিধিদল ঢাকায় তাদের ব্যস্ততার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ৯ মিনিট আগে