সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

থানা পুলিশের ৭২ ঘন্টার অভিযানে রশি দিয়ে ঝুলে মোবাইল চুরির ৩৫টি মোবাইলসহ আসামি আটক

থানা পুলিশের ৭২ ঘন্টার অভিযানে রশি দিয়ে ঝুলে মোবাইল চুরির ৩৫টি মোবাইলসহ আসামি আটক

 

 


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় অভিনব কায়দায় মোবাইল শোরুম থেকে নগদ টাকা ও ৩৭টি মোবাইল চুরির ঘটনায় মূল আসামীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে সদর পুলিশ। এ সময় চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

গতকাল শুক্রবার (৭ জুলাই) জয়পুরহাট জেলার পাচবিবি থানার সীমান্তবর্তী ধরঞ্চি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীর নাম মোঃ নূর ইসলাম। সে গাইবান্ধা জেলার জোদ্দ কড়িশিং এলাকার আব্দুল মান্নানের ছেলে।

 

আজ শনিবার (৮ জুলাই) বিকাল ৩টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আতিকুল ইসলাম, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, সদর থানার ওসি মইদুল ইসলাম, উপপরিদর্শক তন্ময় মোহন্ত প্রমুখ।

 

অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, গত ২১শে জুন তারিখে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকার মোহাম্মদিয়া টেলিকম নামে একটি দোকানের টিনের চাল কেটে রশি দিয়ে ঝুলে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৩৭টি মোবাইল চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। চুরি হওয়া মোবাইলের দাম আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা।

 

এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান এর নেতৃত্বে ও সদর থানার উপপরিদর্শক তন্ময় মহন্ত ছাড়াও আরো চার সদস্যের একটি টিম যার সাংকেতিক নাম ডিটেকটিভ ০০5 এ অভিযান পরিচালনা করে। ৭২ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পরিত্যক্ত ঘর থেকে চুরি হওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে পুলিশ। বাকি দুটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর