সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

কুমিল্লার আলিফ পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিল মক্কায়

কুমিল্লার আলিফ পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিল মক্কায়, পবিত্র হজ পালন প্রতিটি মুসলমানেরই আজন্ম লালিত স্বপ্ন। সেই স্বপ্নকে রঙিন করতেই ভিন্নরকম একটি পদ্ধতি বেছে নিলেন কুমিল্লার এক যুবক। পায়ে হেঁটে ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া হজ পালনের উদ্দেশ্যে তিনি নিজ গ্রাম থেকে রওনা হয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে রওনা হয়েছেন তিনি। ঐ যুবকের নাম আলিফ মাহমুদ আদিব। তার বয়স ২৫ বছর। আদিবের বাবার নাম মরহুম আব্দুল মালেক।

আলিফ মাহমুদ আদিব জানান, এখনো তিনি নিজ উপজেলায় অবস্থান করছেন। পদ্মাসেতু হয়ে বেনাপোল বর্ডার দিয়ে দেশ ছাড়ার ইচ্ছা তিনি জানান।

এই সফরে বাংলাদেশ ছাড়াও আরো অন্তত ছয়টি দেশের মাটিতে হাঁটবেন আলিফ মাহমুদ। সেগুলো হলো- ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত এবং সৌদি আরব। সফরের দূরত্ব সাত হাজার ৮১০ কিলোমিটার কিংবা তার থেকে আরো একটু বেশি।

আধুনিক যোগাযোগব্যবস্থার যুগে দীর্ঘ এ পথে কেন তিনি হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন- এমন প্রশ্নের জবাবে আলিফ মাহমুদ বলেন, আমি আসলে একজন ভ্রমণপ্রেমী মানুষ। ভ্রমণ পছন্দ করি। আমি এর আগে সাইকেলে চড়ে দেশের ৬৪টি জেলাতেই ভ্রমণ করেছি। তখন থেকেই আমার এভাবে হজে যাওয়ার পরিকল্পনা।

তিনি আরো বলেন, শুরুতে সাইকেলে চড়ে হজ করার ইচ্ছা ছিল। তবে সেটি পরিবর্তন করে পায়ে হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নিই। আর এটি আমার কাছে সম্ভবই মনে হয়েছে। কারণ হাজার বছর আগে ইসলাম ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্য ইত্যাদির জন্য মানুষ পায়ে হেঁটে দূর-দূরান্তে সফর করতেন।

আলিফ মাহমুদ, এই দীর্ঘ পথে মহাসাগর-মরুভূমি তিনি সহজেই পাড়ি দিতে পারবেন বলে মনে করেন। এবং তার বিশ্বাস- এই সফরে আল্লাহ তাকে পরিপূর্ণ সাহায্য করবেন, আল্লাহপাক তার প্রতি সহায় হবেন। 

আরও খবর