চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

হাতীবান্ধা তিস্তা নদীতে নৌকা ডুবে ৩ জন নিখোঁজ

হাতীবান্ধা তিস্তা নদীতে নৌকা ডুবে ৩ জন নিখোঁজ 


মোঃ মমিনুর রহমান, হাতীবান্ধা  প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় ৩ জন নিখোঁজের মধ্যে  একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে আনুমানিক ০৮ ঘটিকায় সময় হাতীবান্ধার সিঙ্গিমারী  ইউনিয়নের( ০১) নং ওয়ার্ডে হাজীরমোড়  চেয়ারম্যানের নৌকার ঘাট এলাকায় একটি নৌকাডুবির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান ১২ থেকে ১৫ জন দিনমজুর নৌকাটিতে  কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পার হচ্ছিলেন।  এরমধ্যে  মাঝ নদীতে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাতরে পাড়ে উঠলেও, নিখোঁজ রয়েছে ৩ জন। দুর্ঘটনার ৬ ঘণ্টা পর  সফিকুল ইসলাম(৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। নিহত ব্যাক্তি একই এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।  এখনো নিখোঁজ রয়েছে দুজন ফজলুর রহমান ও আহেদুল ইসলাম । 

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন জানান, হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরিদল তাদের উদ্ধার তৎপরতা কাজ চালিয়েছে । এ সময় সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন নৌকাডুবির খবর শুনে ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে হাতীবান্ধা থানার কর্মকর্তা অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

Tag
আরও খবর