শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত



নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৯ জুলাই(রবিবার) সকাল ৮:০০ ঘটিকায় পুলিশ লাইনস্ মাঠে সাপ্তাহিক এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল মহোদয়। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার), নড়াইল। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি পবিত্র ঈদ-উল- আযাহের পূর্বে পশুর হাট, শপিং মল এবং ঘরে ফেরা মানুষের জান-মালের নিরাপত্তা প্রদান করায় এবং ঈদের দিন ও ঈদ পরবর্তী সময়ে প্রত্যেক থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ প্রদান করেন। তিনি ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্ এবং পুলিশি সেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অতঃপর তিনি পুলিশ সদস্যদের মেস ও ব্যারাক পরিদর্শন করেন।

আজকের মাস্টার প্যারেড  জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল), জনাব দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার), নড়াইল, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টর, নড়াইল; জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণসহ পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর