শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

গলাচিপা পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

 পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ৭০ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৩ শত ৬৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আহসানুল হক তুহিন। ১০ জুলাই সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়। যার মধ্যে রাজস্ব খাতে আয় দেখানো হয় ৬ কোটি ২৪ লাখ ৮৩ হাজার টাকা। উন্নয়ন সহায়তা খাতে আয় দেখানো হয় ২ কোটি ৭০ লাখ ২২ হাজার ৫ শত টাকা ও প্রকল্প খাতে আয় দেখানো হয় ৬১ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা এবং প্রারম্ভিক তহবিল হতে প্রাপ্ত ২৩ লাখ ৮৩ হাজার ৮শত ৬৪ টাকা ৬৬ পয়শা। এসময় ব্যায় তুলে ধরেন ৭০ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয় ১৫ লাখ ৬৯ হাজার ৩ শত ৬৪ টাকা। এসময় উক্ত বাজেটে পৌর মেয়র আহসানুল হক তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোঃ মোর্শেদ তোহা। গলাচিপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন ও প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন সানু ঢালী, ও মরহুম সাবেক মেয়র হাজী আঃ ওহাব খলিফার স্ত্রী শামসুর নাহার বেগম। এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত চেয়ারম্যান গন ও পৌরসভার সকল কাউন্সিলর - কর্মকর্তা  কর্মচারী ও সন্মানিত পৌরসভার নাগরিক গন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন। এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। বাজেট ঘোষণা অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠানে মুল বক্তব্য রাখেন এবং সকল শিক্ষকদের কোমলমতি শিক্ষার্থীদের দ্বায়িত্বের সাথে সুশিক্ষায় শিক্ষিত করার আহব্বান ও অনুরোধ করেন।

আরও খবর