১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

চিলমারীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

চিলমারীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ "দুনিয়ায় মজদুর এক হও" এই স্লোগান কে সামনে রেখে, সারাদেশে ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) সকাল ১১ ঘটিকায় "রংপুর বিভাগীয় ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন" এর চিলমারী প্রধান কার্যালয়ের উদ্যোগে, থানাহাট ইউনিয়নের পুটিমারী গ্রামে তেলের ডিপোর সামনে এ 'রংপুর বিভাগীয় ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের, প্রধান কার্যালয়ের' সাধারণ সম্পাদক, মোঃ রিয়াজুল হকের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের, প্রধান কার্যালয়ের সহঃ সভাপতি মোঃ নুরুল আমিন,



রংপুর বিভাগীয় ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের, প্রধান কার্যালয়ের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের, প্রধান কার্যালয়ের সড়ক বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা সবাই বলেন, মহান জাতীয় সংসদে শ্রমিক স্বার্থ বিরোধী কালো আইন নামে খ্যাত অত্যাবশ্যক পরিষেবা আইন-২০২৩ বিল বাতিলের দাবীতে সারাদেশের শ্রমিকরা আন্দোলনের পথ বেছে নিয়েছি। শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে শ্রমিক সংগঠনের অধিকার রক্ষায় ন্যায্য দাবী আদায়ের জন্য এ আইন প্রত্যাহারের দাবী যৌক্তিক এবং এর প্রতিবাদ জাতীয় দাবীর অংশ। তাই এ শ্রমিক স্বার্থ বিরোধী আইনের প্রতিবাদে আজ আমরা সবাই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি এবং এই কালো আইন বাতিলের দাবী জানাচ্ছি । তারা আরো বলেন, ১৯৮৯ সালে স্থাপিত চিলমারী উপজেলাধীন রমনা ইউনিয়নের জোড়গাছ ঘাটে 'যমুনা অয়েল কোম্পানি লিঃ এবং মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর ডিপো ছিল। যার কার্যক্রম ২০১৯ সালের জুন মাস থেকে বন্ধ রয়েছে। এর কারণে স্থানীয় ও আন্তজেলায় চলাচলকারী যানবাহনের প্রয়োজনীয় জ্বালানি তেলের সরবরাহ এবং এই এলাকার কৃষি কাজের জন্য পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এই তেলের ডিপোর কার্যক্রম নতুন করে শুরু করা হলে, একদিকে যেমন আমাদের কৃষি কাজের চাষাবাদের সময় তেলের কোন সমস্যা হবে না অন্যদিকে তেমনী আমাদের এলাকার অনেক অসহায় ও গরীব মানুষের কর্মের সুযোগ তৈরি হবে বলে জানান তারা।

আরও খবর