শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

গলাচিপায় মাদ্রাসা ছাত্রী নিপীড়নের শিকারের অভিযোগ

গলাচিপায় ব্যক্তি মালিকানাধীন একটি হাফিজিয়া মাদ্রাসার খ-কালীন শিক্ষক মো. ইব্রাহিম মাতব্বরের (৩৫ বছর অনুমান) বিরুদ্ধে সাড়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। মাদ্রাসাটি গোলখালী ইউনিয়নের বড়মুল্লা গ্রামে। নিপীড়নের পর থেকে শিশুটি আতঙ্কে রয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে । এ ঘটনার পর তিন দিন ধরে ঘরের দরজা জানালা খুলতে দেয়নি নিপীড়িত শিশুটি। নিপীড়নের পর শিশুটি বাড়ি ফিরে বমি করে অসুস্থ হয়ে পরে। এসব তথ্য শিশুটির মায়ের কাছ থেকে পাওয়া। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম পলাতক রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. ইব্রাহিম এর বিচার চেয়ে তার বিরুদ্ধে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি আবেদন করেন শিশুটির বাবা। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল অভিযোগ পেয়েছেন এবং ঘটনাটি গুরুত্বের সাথে দেখছেন বলে তিনি জানান।

শিশুটির বাবা ও অভিযোগ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়মুল্লা গ্রামের দরিদ্র রাজ মিস্ত্রির সাড়ে পাঁচ বছরের শিশু সন্তানকে নুরানী-হাফিজি পড়ানোর জন্য গত তিন মাস আগে একই এলাকার ব্যক্তি মালিকানাধীন হাফিজিয়া  মাদ্রাসায় ভর্তি করান। প্রতিবেশী ও শিক্ষক হওয়ায় শিক্ষার্থীর মা শিশুটিকে দিয়ে গত বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে শাক নিয়ে শিক্ষক ইব্রাহিমের বাড়িতে পাঠান। শাক নিয়ে শিক্ষকের বাড়িতে দিয়ে শিশুটি আবার নিজ বাড়ি ফেরার পথে ওই শিক্ষক (ইব্রাহিম) পড়াশোনার নানান কথা বলে শিশুটিকে শিক্ষকের নিজের গরুর গোয়াল ঘরের নির্জন এলাকার দিকে নিয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন কথার পর শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। ঘণ্টা খানেক পর শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে বলে, ‘মা আমি মাদ্রাসায়ও যামু না, হুজুরের কাছেও যামু না।’ কী হয়েছে মা জানতে চাইলে শিশুটি সব কথা খুলে বলে। এর পর থেকেই শিশুটি বমি করে। আতঙ্কে ঘরের দরজা জানালা খুলতে দেয়নি। পরে ওই দিনই শিক্ষক ইব্রাহিমের স্ত্রীর কাছে শিশুটির মা সব ঘটনা খুলে জানান। কিন্তু ইব্রাহিম পরের দিন সকালে শিশুটির বাড়ি এসে হাত পা ধরে ক্ষমা চান এবং এ ঘটনা কাউকে না জানানোর অনুরোধ করেন। এর দুদিন পর ঘটনাটি মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মোশাররফ হোসাইনকে (কানু মাতব্বর) জানানো হয়।

শিশুটির বাবা বলেন, আমার অবুজ সন্তানের সাথে যে অমানবিক আচরণ করা হয়েছে, এর বিচার আমি চাই। আমার ও আমার পরিবারের নিরাপত্তা চাই।

ঘটনা সম্পর্কে জানার জন্য খ-কালীন শিক্ষক ইব্রাহিমের সাথে যোগাযোগ করেও তাকে এলাকায় খুজে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মা. মোশাররফ হোসাইন প্রথমে ইব্রাহিম তার প্রতিষ্ঠানের শিক্ষক কখনো ছিলনা জানালেও পরে খ-কালীন অবৈতনিক শিক্ষক ছিলেন বলে স্বীকার করেন। তিনি বলেন, ইব্রাহিম সম্পর্কে আমার ভায়ের ছেলে । তবে সে প্রথম দিকে কয়েকদিন শিক্ষকতা করেছেন। এখন আর তিনি আমাদের প্রতিষ্ঠানে নাই। তবে এ ঘটনা আমি লোকমুখে শুনেছি। ইব্রাহিম কোথায় আছে তা আমার জানা নাই।

এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, আমি ঘটনা আজই শুনেছি এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, শিশুটির বাবা আমার কাছে লিখিত অভিযোগ করেছেন। আমি গুরুত্বের সাথে অভিযোগটি বিবেচনা করছি। ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর