দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগর মুন্সীগঞ্জ নৌ পুলিশের অভিযানে পঞ্চাশ হাজার রেণু পোনা আটক

শ্যামনগর মুন্সীগঞ্জ নৌ পুলিশের অভিযানে পঞ্চাশ হাজার রেণু পোনা আটক


রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ এলাকা থেকে প্রায় ৫০ হাজার বাগদা ও রেনু চিংড়ির পোনা মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্য কতৃক আটক করা হয়েছে।  

  বৃহস্পতিবার (১৩ই জুলাই) সকাল ১০টার সময় মুন্সীগঞ্জ ধানখালী গ্রামে মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে এসব বাগদার চিংড়ি পোনা জব্দ করা হয়।

মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ, এস, আই মোঃ সেলিম মিয়া নেতৃত্বে অভিযান পরিচালনা করে প্রায় ৫০ হাজার বাগদা ও রেনু চিংড়ি পোনা আটক করা হয়।
পর ভ্রাম্যমান আদালতে  শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান রেণু পোনার মালিক রাব্বুলকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জনসম্মুখে মুন্সীগঞ্জ চুনা নদীতে পোনা গুলো অবমুক্ত করা হয়েছে।

 উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান জানান, উপকূলীয় এলাকায় বাগদা ও গলদা চিংড়ি পোনাসহ অন্যান্য মাছের পোনা আহরণ নিষিদ্ধ থাকলেও   আইন বা নীতিমালাকে উপেক্ষা করে মুনাফালোভী কিছু ব্যবসায়ীদের সাথে জোগসাজশে  জেলেরা আহরণ করছে বাগদা ও গলদা চিংড়ির রেনু ও পোনা।
 মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে মুন্সিগঞ্জ থেকে প্রায় ৫০ হাজার বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৪ মিনিট আগে