দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সাতক্ষীরার কালিগঞ্জে ভেজাল মধু সহ আটক এক নারী

ছবি- সাতক্ষীরার কালিগঞ্জে থানা পুলিশের অভিযানে আটককৃত ভেজাল মধু ও নারী।

 সাতক্ষীরার কালিগঞ্জে  ভেজাল মধু সহ আটক এক নারী

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরা জেলার  কালিগঞ্জ উপজেলায় ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু সহ এক নারীকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ।  বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় জেলার কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া নারী হল কৃষ্ণনগর গ্রামের মো: কামাল হোসেনের স্ত্রী।

 শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০টায় কালিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান,উপ পরিদর্শক মিলন বিশ্বাস প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভিতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামীর কাছ থেকে ভেজাল মধু তৈরীর মেশিন, চিনি সহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত মধুর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা। সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরী করে বাজারজাত করে আসছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে। আটককৃত নারীকে জেলহাজতে পাঠানো হয়েছে।  অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন অপর আসামীকে আটকের চেষ্টা চলছে।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৪ মিনিট আগে