চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা

 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৬ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয় শাহ আপেল নামে এক বখাটের বিরুদ্ধে।

শুক্রবার (১৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জজকোর্টের অ্যাডঃ জাহিদুল হক কল্লল। 

জানা গেছে, উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকার ৬ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন ওই এলাকার শাহ আলমের ছেলে শাহ আপেল। স্কুল ছাত্রী বিষয়টি তার বাবা ও দাদীকে জানালে তারা আপেলের বাবাকে জানান, ফলে আপেলকে শাসন করে তার পিতা শাহ আলম।

এরই প্রেক্ষিতে গত ১৬ জুন রাতে খাওয়া দাওয়া শেষে স্কুল ছাত্রী একাই তার ঘরে নিদ্রা যান। সেই রাতে আড়াইটার দিকে আপেল ঐ ঘরের বেড়া কেটে ঘরে প্রবেশ করে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ঐ ছাত্রী জাগনা পেয়ে চিৎকার করলে পাশের ঘরে থাকা তার দাদী ও চাচাত ভাই দৌড়ে এসে আপেলকে হাতেনাতে আটক করে। পরে ঘটনার সংবাদ পেয়ে আপেলের পিতা শাহ আলম, চাচা শামসুল, জেঠা শাহাজুদ্দিন, চাচাত ভাই হাফিজুলসহ অনেকে লোহার রড লাঠিসোঁটা নিয়ে এসে ছাত্রীর পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আপেলকে ছিনিয়ে নিয়ে যায়।


পরে এবিষয়ে থানায় ৬ জনের নামে লিখিত অভিযোগ দিলে থানা কোন কার্যকরী ভুমিকা পালন করেননি বলে ছাত্রী পিতা আব্দুল ওহাবের দাবী করেন। এর গত সোমবার (১০ জুলাই) আদালতে শাহ আপেলের বিরুদ্ধে লালমনিরহাট আদালতে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ছাত্রীটি। বিষয়টি নিশ্চিত করেন অ্যাডঃ জাহিদুল হক কল্লল।

এবিষয়ে শাহ আপেলের পিতা শাহ আলমের আলমের সাথে যোগাযোগ করার করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। 

ছাত্রী পিতা আব্দুল ওহাব বলেন, ন্যায় বিচারের স্বার্থে আদালতে মামলা করেছি।

আরও খবর