শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

"নড়াইলে সাংসদ মাশরাফির সহায়তায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত

বাঁধের ছবি


নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাসরাফি বিন মর্তুজার সহায়তায় কৃষকদের ফসল রক্ষার্থে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ  মেরামত করা হয়েছে। উপজেলার ঘাঘা গ্রাম মধুমতি নদী ভাঙ্গন  কবলিত এলাকা হওয়ার কারণে প্রায় প্রতিবছরই বাঁধ  ভেঙে ফসলের ক্ষতি হয়। ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে ঘাঘা নতুন পাড়া যাওয়ার রাস্তাটি   গত বর্ষায় অনেক জায়গায় ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অন্যান্য বছরের ন্যায় এ বছর বর্ষা মৌসুমে মধুমতী নদীর জোয়ারের পানি ঢুকে  কয়েকটি গ্রামের শত শত একর জমির ফসলের ব্যাপক ক্ষতির আশাংকায় ছিলেন কৃষকরা ।
এই এলাকার মাঠের ফসলের ক্ষতির আশাংকার কথা এলাকাবাসী সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তর্জাকে জানালে তিনি   কোটাকোল ইউনিয়ন পরিষদের  ২ নং ওয়ার্ডের সদস্য শেখ শাহ আলমকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এমপি এ কাজের সার্বিক সহযোগিতা করেন। তারই ধারাবাহিকতায় আজ ১৫ই জুলাই বাঁধটি মেরামতের কাজ শেষ হয়েছে।
  এই বাঁধটি মেরামত করে দেওয়ায় নড়াইল ২ আসনের  সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে এই এলাকার জনগন ধন্যবাদ  জানিয়েছেন।
এ বাঁধটির মেরামত কাজ সম্পন্ন হওয়ায় আজ বিকেলে এমপির পক্ষ থেকে দেখার জন্য আসেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বিএম আসলাম হোসেন টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর