শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

রাঙ্গাবালীতে জেলেদের থেকে চাঁদা বন্ধে প্রশাসনের অভিযান, ৪ জনকে জরিমানা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার জন্য জেলেদের কাছ থেকে চাঁদাবাজি ও নিষিদ্ধ জাল ব্যবহারের অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 


শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 


এতে কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগ অংশ নেন। জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে চলা এই অভিযানে নিখিল, লিমন হাওলাদার, আলম হাওলাদার ও আলতাফ হাওলাদারকে আটক করা হয়। এদিন রাতে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় ৫০০ মিটার চরঘেরা ও বেহুন্দি জাল। অর্ধলক্ষ টাকা মূল্যের ওইসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।  


অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মূহিদ জানান, সোনারচরসহ উপজেলার অন্যান্য  চরগুলো উন্মুক্ত।  সেখানে মাছ ধরতে যারা চাদা দাবি করবে তাদের, বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।  আমাদের এ অভিযান চলমান থাকবে।

আরও খবর