সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কলারোয়ায় চলাচলের রাস্তা জোর জবরদখল করে বন্ধ করার অভিযোগে আদালতে মামলা

কলারোয়ায় চলাচলের রাস্তা জোর জবরদখল করে বন্ধ করার অভিযোগে আদালতে মামলা


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে  আদালতে মামলা দায়ের করা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। চলাচলের রাস্তার জায়গা দেওয়া নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। চলে আসা দ্বন্দ্বের জেরে সালিস, সমঝোতা বৈঠক হয়েছে। তবু কোনো সমাধান আসেনি। এর আগেও প্রতিপক্ষ তিন বার রাস্তাটি দখল করে বন্ধ করে দিয়ে ছিল।

 

আদালতে দায়েরকৃত মামলা সুত্রে  জানা গেছে, কলারোয়ার মুরারীকাটি গ্রামের মৃত মীর মতিয়ার রহমানের পুত্র মীর মফিজুল রহমান (৫৮) এর বসত বাড়ির চলাচলের রাস্তাটি গত ১৫ই জুলাই শনিবার সকালে প্রতিপক্ষ একই গ্রামের মৃধা সুজাউদ্দীনের পুত্র মৃধা হেলাল উদ্দিন ও তার পুত্র হুমায়ুন কবির লিটু, স্ত্রী লিলি খাতুন ও নাছির উদ্দীনের স্ত্রী নাছিমা খাতুন সহ অজ্ঞাত আরও ৪/৫ জন সম্পুর্ন অবৈধ ভাবে জোর পূর্বক দখল করে বন্ধ করে দেওয়ার অভিযোগে আজ রবিবার ১৬ই জুলাই সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কাঃ বিধির ১৪৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে কলারোয়া থানার ওসি কে শান্তি শৃঙ্খলা বজায় এবং তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। এখন রাস্তাটি বন্ধ করা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

 

 

 

Tag
আরও খবর