ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

পুনরায় নির্বাচিত হলে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াবেন ট্রাম্প

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-07-2023 04:44:31 am

আগামী নির্বাচনে জয়ী হলে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি সরকারের নির্বাহী বিভাগকেও ঢেলে সাজাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সোমবার (১৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


যুক্তরাষ্ট্রে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রাস্ফীতি কমানো, সীমান্ত সুরক্ষা ও মার্কিন সমাজের মূল্যবোধ রক্ষায় প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন বলে উল্লেখ করেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার এক মুখপাত্র।


নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের ক্ষমতা কমিয়ে আনা ও দেশটির নির্বাহী বিভাগকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন ট্রাম্প। আর এ পরিকল্পনা বাস্তবায়নে কোনো কর্মকর্তা-কর্মচারী বাধা সৃষ্টি করলে তাকে সহজেই চাকরিচ্যুত করার উদ্দেশ্যেই প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে চান তিনি।


সাবেক এ প্রেসিডেন্টের দাবি, মার্কিন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে সম্পূর্ণ নির্বাহী বিভাগের ওপর প্রেসিডেন্টের পুরোপুরি কর্তৃত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট থাকাকালীন এ অনুচ্ছেদকে কাজে লাগিয়েই নিজের ‘বিতর্কিত’ কর্মকাণ্ডকে যৌক্তিক বলে দাবি করতেন ট্রাম্প। তাই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে এ অনুচ্ছেদকে কাজে লাগিয়ে নিজের ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা করছেন তিনি।


বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যদি নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে প্রশাসনিক ব্যবস্থায় নিজের ইচ্ছামতো সংস্কার আনেন, তাহলে যুক্তরাষ্ট্রের উদার গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে মার্কিন সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার যে ভারসাম্য রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে। এমনকি দেশটিতে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ারও ঝুঁকি সৃষ্টি হবে।


নিউ ইয়র্ক পোস্ট বলছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাধীন সংস্থাগুলো- যেমন ফেডারেল কমিউনিকেশন কমিশন, যা টেলিভিশন ও ইন্টারনেট কোম্পানিগুলোর জন্য নিয়ম তৈরি করে ও প্রয়োগ করে এবং ব্যবসায়িক নীতি বা বিধি প্রয়োগকারী সংস্থা ফেডারেল ট্রেড কমিশনের উপর সরাসরি কর্তৃত্ব নিতে চান।


তাছাড়া প্রেসিডেন্টের পছন্দ নয়, এমন কাজে বা প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়া হবে না, এমন নিয়ম আবারও ফিরিয়ে আনতে চান তিনি। যুক্তরাষ্ট্রের ৩৭ তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময় (১৯৬৯-১৯৭৪) এ নিয়ম বাতিল করা হয়।


ট্রাম্প অতি গর্বের সঙ্গে তার এসব ইশতেহার মানুষের কাছে তুলে ধরছেন। নিজের প্রচারাভিযানের ওয়েবসাইটে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফেডারেল শিক্ষা বিভাগে ‘অনুপ্রবেশকারীদের” খুঁজে বের করে অপসারণ করবেন।


মিশিগানের এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, আমরা রাষ্ট্রের অতি গভীরে লুকিয়ে থাকা সমস্যাগুলোকে ধ্বংস করে দেবো। আমরা আমাদের সরকার থেকে যুদ্ধবাজদের বের করে দেব। আমরা বিশ্ববাদী, কমিউনিস্ট, মার্কসবাদী ও ফ্যাসিস্টদের তাড়িয়ে দেব। দেশকে যারা ভালোবাসে না এমন রাজনৈতিক শ্রেণিকে ছুঁড়ে ফেলব।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৩ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

১৭ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে