দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বিএনপির পদযাত্রার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট,ভোগান্তিতে সাধারণ মানুষ।

তীব্র যানজট


বর্তমান সরকার পতনের এক দফা দাবিতে আজ ১৮ই জুলাই (মঙ্গলবার) ঢাকার গাবতলী ব্যাস স্ট্যান্ড থেকে বেলা সাড়ে ১১টায় বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। এর ফলে ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সালেহপুর ব্রিজ এলাকায় প্রায় দুই কিলোমিটার ও বেশি যানজট তৈরি হয়েছে। পৃথক পৃথক পদযাত্রার কারণে সাভার বাসস্ট্যান্ড ও ধামরাইয়েও তীব্র যানজট লেগেছে। 

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় পথসভার মধ্য দিয়ে পদযাত্রা কর্মসূচি শুরু করে বিএনপি। এ সময় তাদের শত শত নেতাকর্মী সড়কের মূল লেন ও ঢাকাগামী সার্ভিস লেনে অবস্থান নেয়। পরে সড়কে অবস্থান নিয়ে তারা নবীনগরের দিকে পদযাত্রা শুরু করে। এতে সড়কের ইসলামপুর থেকে নবীনগর পর্যন্ত এলাকার পুরোটাতেই তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

তীব্র এই যানজটে আটকে থাকা কয়েকজন ভুক্তভোগী যাত্রীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যানজটে আটকে আছেন তারা। এ ছাড়া আরিচাগামী লেনটিতে পরিবহনগুলো চলছে ধীরগতিতে। যানজটে আটকা পড়ে অনেকেই বাস থেকে নেমে হেঁটে রওনা দিচ্ছেন তাদের গন্তব্যের উদ্দেশে।

ধামরাই থেকে সাভার যাচ্ছিলেন আকাশ মাহমুদ নামে এক শিক্ষার্থী। তবে এক ঘণ্টায়ও ঢুলিভিটা থেকে ইসলামপুর পার হতে পারেননি তিনি।  আকাশ বলেন, প্রাইভেট পড়তে যাচ্ছিলাম। সড়কে যানজটের কারণে ভোগান্তিতে পড়েছি।আজ আর প্রাইভেট পড়া হলোনা।

প্রাইভেটকারচালক আশরাফুল ইসলাম আমাদেরকে জানান, ঢাকাগামী লেনে প্রায় ৪০ মিনিট যানজটে আটকে থাকতে হয়। আরিচাগামী পরিবহনগুলোও ধীরে ধীরে এগোচ্ছে।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক সাংবাদিকদের বলেন, ধামরাই থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। কর্মসূচি শেষ হলে যানজট নিরসন হবে। আমাদের লোকজন সড়কে যানজট নিরসনে কাজ করছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী আমাদের কে বলেন, গাবতলীতে বিএনপির পদযাত্রার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অনেকটা এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।আমরা কাজ করে যাচ্ছি যানজট নিরসন করে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য। 

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪ মিনিট আগে