নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

সস্ত্রীক গণভবনে আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ের পরদিন মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সস্ত্রীক দেখা করেন মোহাম্মদ এ আরাফাত। আগের রাতে নৌকার এই প্রার্থী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন একাই।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার মঙ্গলবার বিকালে বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেলা ৩টার দিকে গণভবনে ঢোকেন আরাফাত।

গত সংসদ নির্বাচনে বিজয়ী আকবর হোসেন খান পাঠানের মৃত্যুতে ফাঁকা আসনে আরাফাতকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ, যিনি গত কয়েক বছর ধরে অনলাইন ও বিভিন্ন ফোরামে দলের পক্ষে ‘বুদ্ধিবৃত্তিক লড়াই’ চালিয়ে আসছিলেন।

ঢাকার ‘অভিজাত এলাকার’ এ আসনে বিএনপির বর্জনের মধ্যে ভোট পড়েছে ১১ শতাংশের বেশি।

প্রদত্ত ভোটের সিংগভাগই পান আরাফাত। যে ৩৭ হাজার ৩৭ জন ভোটার কেন্দ্রে এসেছেন, তার মধ্যে ২৮ হাজার ৮১৬ জনই রায় দিয়েছেন তার পক্ষে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের পক্ষে ছিলেন ৫ হাজার ৬০৯ জন।

নির্বাচনে জয়-পরাজয়ের চেয়ে বেশি আলোচিত হয়েছে অবশ্য ভোটের শেষভাগে হিরো আলমের ওপর হামলার ঘটনা, যার প্রতিক্রিয়া এসেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং বিএনপির পক্ষ থেকেও।

এ ঘটনায় আরাফাত দুঃখ প্রকাশ করে নিন্দাও জানিয়েছেন। এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও দেখে বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

গণভবনের এক কর্মকর্তা জানান, ভোটের ফল আসার পর সোমবার রাতেও আরাফাত একবার গণভবনে গিয়ে আওয়ামী লীগ প্রধানের সঙ্গে দেখা করেন

আরও খবর

6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

১ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে


6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

১ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে


6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

১ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে



6a68c65664310-280726091014.webp
এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা

১ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে