দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শেরপুরে প্রধান শিক্ষকের বাসায় রাখেন ল্যাপটপ, কাজে আসছে না শিক্ষার্থীদের




প্রযুক্তি ব্যবহার করে বড় পর্দায় (প্রজেক্টর) কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান, মনোযোগ আকর্ষণ ও সহজে পাঠ রপ্ত করানো এবং স্কুলের যাবতীয় তথ্য ই-প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষাদানের উদ্দেশ্যে সরকার পিইডিপি-৩ প্রকল্পের আওতায় ল্যাপটপ দিয়েছেন। বগুড়ার শেরপুর উপজেলায় দড়ি হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষার জন্য দেওয়া ল্যাপটপ বিতরণ করা হলেও তা শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। ল্যাপটপটি প্রধান শিক্ষক তার বাড়িতে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, শেরপুর উপজেলায় ১৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষার জন্য ল্যাপটপ, প্রজেক্টর, মডেম ও সিমসহ নেট চালানোর জন্য ডিভাইজ বিতরণ করা হয়েছে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় ২টি করে ল্যাপটপ দেওয়া হয়েছে। 

সরেজমিনে উপজেলায় দড়ি হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষক আজমিরা খাতুন ল্যাপটপটি বাড়ীতে নিয়ে গেছেন এবং তার তার ছেলে ল্যাপটপটি ব্যবহার করছেন। পরে তাকে জিজ্ঞাসা করলে বাড়ী থেকে অফিস সহকারীকে দিয়ে ল্যাপটপটি নিয়ে আসেন। এছাড়াও বঙ্গবন্ধু কর্ণারে রাখা হয়েছে থালা-বাটি, এবং কিছু সংখ্যক বই। ¯িøপের টাকার প্রথম কিস্তি ২১ হাজার টাকা তুলেছেন। সেখানে নামমাত্র কাজ দেখিয়ে খরচ দেখানো হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরা খাতুন সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ে আমি একটি ল্যাপটপ বরাদ্দ পেয়েছি। আমার ছেলেকে শেখানোর জন্য বাসায় রাখা হয়েছে। 

শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ল্যাপটপ ও প্রজেক্টর কখনো দেখেইনি। 

খিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পৌরবী আক্তার মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার মতো সব ধরনের সরঞ্জাম নেই। সেখানে শুধু ল্যপটব বিতরণ করা হয়েছে। প্রধান শিক্ষক দাবি করেন, মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার মতো বিদ্যালয়ে উপযুক্ত কক্ষ নেই।  তাই ল্যাপটব আলমারিতে রাখা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, রেজুলেশন করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ রাখতে বলা হয়েছে। তারপরও যদি কেউ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৫ মিনিট আগে