অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

আটোয়ারীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আটোয়ারী, পঞ্চগড়।

 পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অফিসার্স ক্লাবের আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন, কাচা মরিচ দল বনাম লাল মরিচ দল। আর লাল মরিচ দলের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন ইউএনও মুসফিকুল আলম হালিম এবং কাঁচা মরিচ দলের দায়িত্বে ডাঃ হুমায়ূন কবীর। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আটোয়ারী উপজেলায় মরিচের বাম্পার ফলন হওয়ায় মূলতঃ ফুটবল দলগুলোর নামকরণ করা হয়েছে - কাঁচা মরিচ এবং লাল মরিচ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। খেলার নির্ধারিত সময়ে গোল না হওয়ায় রেফারি ট্রাইব্রেকারের সিদ্ধান্ত নেন, সেই ট্রাইব্রেকারও ড্র । পরিশেষে সুপার ট্রাইব্রেকারে ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল মরিচ দল এবং রানার্স আপ কাঁচা মরিচ দল। খেলাটি যেন, শেষ হইয়াও হয় না শেষ।

খেলা শেষে অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম এবং সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ হুমায়ূন কবীর বিজয়ীদের হাতে ট্রফি এবং প্রত্যেক খেলোয়াড়কে একটি করে উন্নত মানের আমের চারা তুলে দেন।

এসময়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মোঃ ফায়সাল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর