কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

শিবচরে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের চারা বিতরণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-07-2023 03:23:03 pm


দেশীয় ফুল ও ফল উৎপাদনের পরিধি বাড়াতে মাদারীপুরের শিবচর উপজেলায় অভয়ারণ্য নেচার কনর্জাভেশন ফাউন্ডেশনের উদ্যোগে নবপ্রভা, বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন দেশ ও আনন্দ গণগ্রন্থাগারের সহযোগিতায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে ৩০০টি দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।


শুক্রবার (২১ জুলাই) সকালে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব (হাতির বাগান) মাঠে শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে পরিচর্যার পরামর্শও দেওয়া হয়েছে।


এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বিশ্ব খাদ্য সংস্থার পল জেস্কিয়ারনাক, বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সভাপতি শাহরিয়ার হাসান খান রানা, শিবচর নন্দকুমার ইন্সটিটিউশনের সহকারী প্রধান শিক্ষক ইমাম হোসেন হাওলাদার, নবগ্রভার সম্পাদক লিটন সেন এবং কার্যকরী সদস্য মাহবুবা রহমান তিষা, স্বেচ্ছাসেবী সংগঠন দেশ এর সভাপতি ওয়াহিদুজ্জামান, আনন্দপঠ গণগ্রন্থাগারের সভাপতি সুমন হাওলাদার, স্বেচ্ছাসেবী সংগঠন দেশ'র সাধারণ সম্পাদক সানাউল্লাহ, অভয়ারণ্য'র সভাপতি শ্যামল কান্তি সরকার এব সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র মজুমদার, সাংবাদিক এস.এম. দেলোয়ার হোসাইনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

বিতরণকৃত চারা গাছের মধ্যে রয়েছে- সোনালু, হিজল, আমচন্ডুল, নিম, গোলাপ জাম, কালো জাম, আমড়া, লটকন, জলপাই, বেল, চালতা, তেঁতুল, বাতাবিলেবু, বিলাতি গাব, দেশি গাব, কাঁঠাল, আমলকি, পেয়ারা, আম, আনাড়, ডেউয়া, চাপালিশ, নিম, কাঞ্চন এবং দেশি খেজুরের গাছ।


বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সভাপতি শাহরিয়ার হাসান খান রানা বলেন, আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন রকম দেশি ফল গাছের সমাহার ছিল। দিনদিন সেগুলোর এখন প্রায় বিলুপ্তর পথে।




বিলুপ্ত প্রায় এসব ফলের গাছ সম্প্রসারণ করাই মূল উদ্দেশ্য। তাছাড়া একটি গাছ একটি পরিবারের সম্পদ। একটি ফলের গাছ থেকে একটি পরিবারের যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে তেমনি অতিরিক্ত ফল বিক্রি করে পারিবারিকভাবে লাভবান হবে। এসব কার্যক্রম সারাদেশে সম্প্রসারিত হলে পুষ্টিচাহিদার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

 

বিশ্ব খাদ্য সংস্থার পল জেস্কিয়ারনাক বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে মানুষকে রক্ষা করে বাসযোগ্য দেশ গড়তে সকলকে দেশীয় প্রজাতির ফলের চারা রোপন করতে হবে। ফল আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী। প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যেকোন ধরণের একটি ফল অবশ্যই থাকা উচিৎ নিজের সুস্বাস্থ্যের জন্যেই। ফল সম্পুর্ণই একটি প্রাকৃতিক উপাদান, তাই ফল খাওয়ার ফলে আপনি অনেক বেশী এনার্জি পাবেন এবং সুস্থ অনুভব করবেন। তাই সকলে নিজ নিজ স্থান থেকে ফলের চারা রোপন করা উচিৎ।

আরও খবর