মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

বিএমএসএফ এর সেরা দশে শিবচর শাখা তৃতীয়


সারাদেশে বিএমএসএফ’র সেরা দশে বরিশাল। বিএমএসএফ’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (১৫ জুলাই) সারাদেশের ন্যায় শিবচরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।


জানা গেছে, কেন্দ্রের পূর্বঘোষিত সারাদেশে বিএমএসএফ’র ১০টি সেরা শাখাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। আজ সোমবার (২৪ জুলাই) কেন্দ্র ঘোষিত ১০টি শাখার মধ্যে মাদারীপুরের শিবচর শাখা ৩য় স্থান অর্জন করেছে।


আগামী রবিবার (৩০ জুলাই) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিএমএসএফ’র শাখাসমূহের সভাপতি/সম্পাদককে উপস্থিত হয়ে সম্মাননা সনদ গ্রহণের জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি আরো জানান, সাংগঠনিক কাজের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা প্রদান করা হবে।


জানা গেছে, যুগে পদার্পণ উৎসব ২০২৩ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক শিল্প মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠান উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী-১ সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও সাধারণ সম্পাদক, অফিসার্স ক্লাব ঢাকা মেজবাহ উদ্দিন, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট মহাপরিচালক জাফর ওয়াজেদ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এতে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রদানকৃত সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ, নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।


এদিকে বিএমএসএফ শিবচরে সভাপতি অপূর্ব জয়, সাধারণ সম্পাদক সালোয়ার হোসেন পথিকসহ অন্যান্য নেতৃবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে। নেতৃবৃন্দ বলেন- হাঁটি হাঁটি পা পা করে তিলে তিলে গড়ে তুলেছেন সারাদেশের নির্যাতিত সাংবাদিকদের প্রাণের সংগঠন বিএমএসএফ। বহু বাঁধা-বিপত্তি, ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎড়াই পেরিয়ে আজ যুগে পদার্পণ করছে বিএমএসএফ। আর এতো কাড়াকাড়ির মধ্যেও সেরা দশে ৩য় স্থান করে নিয়েছে শিবচর বিএমএসএফ।

আরও খবর