শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন



“নিরাপদ মাছে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২৩ উদযাপন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য খাতকে সমৃদ্ধি করতে ২৪-৩০ জুলাই ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু।
এর আগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে  একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলি।
এসময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,  উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ মোহাম্মদ ফয়সল, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, মৎস্যচাষী কামরুল ইসলাম, নাজমুল হক, এবাদুল রেজা প্রমুখ।

Tag
আরও খবর