সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

বুধহাটা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা

 আশাশুনি উপজেলার বুধহাটা বাজার বণিক সমিতি আঞ্চলিক প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত্র ৮.৩০ টার দিকে বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে মতবিনিময় কালে বক্তব্য রাখেন, বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রিপন, সাংগঠনিক সম্পাদক সবুজ দেবনাথ, সহ কোষাধ্যক্ষ প্রহ্লাদ বিশ্বাস, সহ-সভাপতি বাপ্পী দেবনাথ প্রমুখ। তারা বলেন, নির্বাচনের পর থেকে দু’ বছর পূর্ণ সময় অতিক্রান্ত না হলেও স্বল্প সময়ে তারা ব্যবসায়ীদের নিয়ে ২০ জন রাত্রি ডিউটি (নাইট গার্ড) দিয়ে নিয়মিত পাহারা ব্যবস্থা করায় চুরি বন্ধ হয়ে গেছে। নিজস্ব অর্থে গত বছর ড্রেন পরিস্কার করে পানি নিস্কাশন ব্যবস্থা করা, ড্রেনের মুখে পাট দিয়ে নদীর পানি ঢোকা বন্ধ করা, প্রত্যেক দোকানের সামনে পিছনে রাত্রে লাইট জ্বালানো, অধিকাংশ দোকান (৯০%) পেরিফেরি ভুক্ত করা ও সংস্কার করার সুযোগ করে দেয়া, চাঁদাবাজীর হাত থেকে ব্যবসায়ীদেরর রক্ষা করা, পূর্বে ইজারা গ্রহিতারা স্থায়ী দোকান থেকে টাকা আদায় করতো সেটি বন্ধ করা হয়েছে।
মতবিনিময়কালে বাজারের বিভিন্ন সমস্যার কথা ও দাবীর কথা বেরিয়ে আসে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রতি বছর বাজার ডাকের মাধ্যমে প্রায় ২০ লক্ষ টাকা রাজস্ব আদায় হলেও তাদের ক্ষমতার ২০ মাসে বাজারে কোন সহায়তা/কাজ হয়নি, নদীর জোয়ারের পানিতে মাছ চান্নি, চাউল চান্নি, তরকারি হাট, গরু হাট তলিয়ে যাওয়ায় ভোগান্তির সৃষ্টি হয়, বণিক সমিতির কোন অফিস নেই, এক দেড় বছর তারা বাজারের জন্য সরকারি অর্থে নির্মীত অফিস ব্যবহার করে আসলেও ইউপি চেয়ারম্যান নিয়ে তালাবদ্ধ করে রেখেছেন। বাজারের রোডে ৩টি স্ট্রিট লাইট থাকলেও বেশিক্ষণ জ্বলে না, এগুলো মেরামত ও আরও ৬/৭টি লাইট ব্যবস্থা করা দরকার, পানি নিস্কাশন ব্যবস্থা যথাযথ না হওয়ায় ভালভাবে পানি সরে না, রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে চলাচল কষ্টকর করে তুলেছে। আাহসান দর্জ্জির দোকানের সামনে থেকে মাছ চান্নি পর্যন্ত ও তরকারি বাজারের পূর্ব মাথায় গ্রামের ভেতর থেকে আসা রাস্তা সংস্কার না হওয়ায় খুবই নিচু, জলাবদ্ধতার সৃষ্টি ও কর্দমাক্ত হওয়ায় বছরের অধিকাংশ সময় ব্যবহার অনুপযোগি হয়ে পড়ে। এছাড়া বহু সমস্যা রয়েছে। এসব সমস্যা দূর করতে সরকারি অর্থ সহায়তা, উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন। এব্যাপারে তাদের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag
আরও খবর