বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

বুধহাটায় মাদক সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বুধহাটায় মাদক ইভটিজিং সন্ত্রাস চোরাচালন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার  বিকালে বুধহাটা বাজার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধহাটা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আশাশুনি থানার আয়োজনে নারী সমাজ, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ এলাকার সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি সাতক্ষীরা) মোঃ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিনিঃ সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস এম জামিল আহমেদ। এসআই মিঠুনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, বুধহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, আ’লীগ নেতা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর প্রমুখ। সমাবেশে প্রধান অতিথির ভাষণে অতিঃ পুলিশ সুপার আতিকুল ইসলাম বলেন, পূর্বে আমাদের প্রধান সমস্যা ছিল জনসংখ্যা বৃদ্ধি ও বেকারত্ব। কিন্তু আজকে প্রধান সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলা হবে- মাদক। মাদকাসক্ততা কেবল ব্যক্তি নয়, বরং গোষ্ঠিকে ধ্বংস করে দিচ্ছে। মাদকাসক্ততা রোধে পরিবার সমাজ এখন হিমশিম খাচ্ছে। প্রাচ্যের ঐতিহ্য পারিবারিক বন্ধন এখন ভেঙ্গে পড়েছে, তাই পরিবার দুর্বল হওয়ায় মানকাসক্ততা বৃদ্ধি পাচ্ছে। তিনি উপস্থিত সকলকে সতর্ক করে দিয়ে বলেন, মাদকেবর সাথে কোন ছাড় নেই। কোন পুলিশ যদি এর সাথে জড়িত থাকে তাহলে আমাদেরকে জানাবেন, সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হোক, প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবেনা। তিনি সকলকে দেশের বর্তমান পরিস্থিতর কথা উল্লেক করে বলেন, গুজবে কান দিবেন না। মোাবইলের মাধ্যমে গুজব ব্যাপক ভাবে ছড়াচ্ছে। নেগেটিভ কোন কিছু দেখলে যাচাই বাছাই না করে গুজব ছড়াবেননা। একটা গোষ্ঠি অনাচার সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিত ভাবে গুজব ছড়িয়ে থাকে। তিনি সকলকে এব্যাপারে সতর্ক থাকতে আহবান জানান। বুধহাটা বাজারের প্রহরা ব্যবস্থা জোরদার করতে তিনি আজ তকেই ২ জন পুলিশ নৈশ প্রহরীদের সাথে বাজারে থাকবেন বলে ঘোষণা প্রদান করেন।

Tag
আরও খবর