শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

রাঙ্গাবালীতে পরিত্যক্ত কালভার্ট মেরামত করে নতুন নির্মাণ দেখানোর অভিযোগ উঠেছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে একটি ভাঙা পরিত্যক্ত কালভার্ট মেরামত করে নতুন নির্মাণ দেখানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে ওই ইউনিয়নের মধ্য চরমোন্তাজ গ্রামে মানববন্ধন করেছে এলাকাবাসী।

চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে ইউপি উন্নয়ন সহায়তা তহবিল থেকে ‘উত্তর চরমোন্তাজ সায়েম প্যাদার বাড়ির সামনের রাস্তার ওপর কালভার্ট’ নির্মাণের জন্য ২ লক্ষ ৫১ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। কালভার্টটি নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্য (চরমোন্তাজ ৬ নম্বর ওয়ার্ড) বেল্লাল খানকে প্রকল্পটির সভাপতি (সিপিসি) করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য বেল্লাল খান কালভার্টটি নির্মাণ না করে প্রকল্প এলাকার পুরাতন একটি ভাঙা কালভার্ট মেরামত করে সেটিকে নতুন নির্মাণ দেখায়। ভাঙা কালভার্ট মেরামতের পর নতুন নির্মাণ করার নামফলক স্থাপনের পর বিষয়টি সকলের নজরে আসে। এতে ক্ষুব্ধ হয় এলাকাবাসী। 

ওই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বুধবার দুপুর ১২টায় মধ্য চরমোন্তাজ গ্রামে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে প্রায় দেড় শতাধিক লোক অংশ নেন। তাদের দাবি, কালভার্টটি নতুন নির্মাণের। পাশাপাশি প্রতারণাকারী ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। 

অভিযুক্ত ইউপি সদস্য বেল্লাল খান বলেন, ‘আমি কালভার্ট করিনি। ওইটার সবকিছু চেয়ারম্যান করছে। আমি দেখাশুনা করছি। কাজ আমাকে যেভাবে করতে বলছে, করছি।’ চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান একে সামসুদ্দিন আবু মিয়া বলেন, ‘এ বিষয়টি নিয়ে অভিযোগ ওঠার পর বিলটি স্থগিত করা হয়েছে। আমি কালভার্টটি পুনঃনির্মাণ করবো।’ 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মূহিদ জানান, এ বিষয়ে আমরা খোঁজখবর নিবো। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  
আরও খবর