বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন

নবাগত জেলা প্রশাসকের সাথে কুমিল্লার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেছেন, কুমিল্লা জেলা শিক্ষা সাহিত্য সংস্কৃতির পাদপীঠ। দেশের অন্যান্য জেলার তুলনায় এই জেলা বিভিন্ন দিকে যেমন এগিয়ে আছে- তেমনি কুমিল্লার রাজনীতি, অর্থনীতি, কৃষিসহ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ জেলা। আমি কুমিল্লায়  জেলা  প্রশাসক হিসেবে নিয়োজিত হয়েছি এই জেলার উন্নয়নে আরো বেশি অগ্রগামী করার দায়িত্ব নিয়ে। এজন্য আমি জেলার সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাচ্ছি। নবাগত জেলা প্রশাসক গতকাল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা।

অনুষ্ঠানে কুমিল্লার সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সম্পর্ক-তথ্য আদান প্রদান এবং খবর প্রকাশ সম্পর্কিত বিষয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি লুতফর রহমান প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, চ্যানেল আই স্টাফ রিপোর্টার ও দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, এটিএন বাংলা এটিএন নিউজের প্রতিবেদক খায়রুল আহসান মানিক,  দৈনিক প্রথম আলোর ষ্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, জনকণ্ঠের ষ্টাফ রিপোর্টার মীর শাহ আলম সহ আর অন্যান্যরা।

সভায় সাংবাদিকরা বলেন, কুমিল্লা দেশের অন্যতম রাজনৈতিক গুরুত্বপূর্ণ জেলা। কুমিল্লা জেলায় ১১টি সংসদীয় আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহ এবং প্রকাশে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা যেন প্রয়োজনী সহযোগিতা করে থাকেন। এছাড়া কুমিল্লার উন্নয়নে কুমিল্লার সকল সাংবাদিকগণ জেলা প্রশাসককে সহযোগিতা করবেন বলেও জানান।

আরও খবর