গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

আশাশুনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে ট্রফি তুলে দিলেন এমপি রুহুল হক

আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উপজেলা চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দিয়েছেন আফম রুহুল হক এমপি। বুধবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে ট্রফি বিতরণ করা হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বঙ্গবন্ধু টুর্ণামেন্টে (বালক) শোভনালী ইউনিয়ন চ্যাম্পিয়ন বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও আনুলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন একসরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং বঙ্গমাতা টুর্ণামেন্টে (বালিকা) দরগাহপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও আনুলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। বালক গ্রুপে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে বাঁকড়া স্কুল ৪-২ গোলের ব্যবধানে উপজেলা চ্যাম্পিয়ন হয়। বালিকা গ্রুপে আনুলিয়া স্কুল দল ২-০ গোলে হোসেনপুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। ইউএনও রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অসীম চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, পুলিশ পরিদর্শক তদন্ত, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, ওমর ছাকি ফেরদৌস পলাশ, দিপঙ্কর সরকার দিপ, সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও আঃ আলিম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রকিব, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর