যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

জাকির- ছাদেকের নেতৃত্বে কুবির অফিসার্স এসোসিয়েশন

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৩ এ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মো: ছাদেক হোসেন মজুমদার।


বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনার মনিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।


নির্বাচনে ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা (সহকারী রেজিস্ট্রার) মুহম্মদ জিল্লুল হাসান ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের কর্মকর্তা (সহকারী রেজিস্ট্রার) মোহাম্মদ রহমত উল্লাহ। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের কর্মকর্তা (সহকারী রেজিস্ট্রার) মো: আকতার হোসেন এবং অর্থ ও হিসাব দপ্তরের মো: ছালেহ আহমেদ মামুন (হিসাব কর্মকর্তা)। কোষাধ্যক্ষ পদে সহকারী রেজিস্ট্রার কামরুল আহসান রুবেল, সাংগঠনিক সম্পাদক পদে সহকারী প্রকৌশলী মো: মফিজুল ইসলাম। দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের কর্মকর্তা (সেকশন অফিসার) মোহাম্মদ রায়হানুল ইসলাম। ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ পদে অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান (সেকশন অফিসার)।


কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো: আবু তাহের, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল হান্নান, সহকারী রেজিস্ট্রার মো: মোখলেছুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সেকশন অফিসার মো: মাসুদুর রহমান এবং আইসিটি বিভাগের কর্মকর্তা (উপ-সহকারী) প্রকৌশলী  মো: শাহ আলম।



নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো: ছাদেক হোসেন মজুমদার বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি উপাচার্য মহোদয়ের সকল নির্দেশনা মেনে আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করে যাব।'


নব-নির্বাচিত সভাপতি মোহম্মদ জাকির হোসেন বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে কর্মকর্তাদের জন্য আমরা কাজ করে যাব। জামায়াত, বিএনপি, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে উৎখাত করে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে কর্মকর্তাদের জন্য কাজ করে যাব।'

আরও খবর