দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বিশ^ বাঘ দিবস পালিত

বাঘ আমাদের মূল্যবান সম্পদ
সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বিশ^ বাঘ দিবস পালিত

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “বাঘ করি সংরক্ষণ,সমৃদ্ধ হবে সুন্দরবন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২৯ জুলাই বিশ^ বাঘ দিবস উপলক্ষে বনবিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আয়োজনে শনিবার(২৯ জুলাই) সকাল ১১টায় বিশ^ বাঘ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

ওয়াইল্ডটিমের সহায়তায় র‌্যালী শেষে বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে আলোচনাসভায় সভাপতিত্ব করেন সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী।

 আলোচনাসভায় সুন্দরবন ও বাঘের গুরুত্ব তুলে ধরে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রবন্ধ উপস্থাপনা করেন বনবিভাগ পশ্চিম সুন্দরবন খুলনার মৎস্য বিশেষজ্ঞ,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের কদমতলা ষ্টেশনের ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক, ওয়াইল্ডটিম সাতক্ষীরা ফিল্ড অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর সঞ্জিত কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী, প্রতিবেশ প্রতিনিধি মোঃ শাহিন ইসলাম , দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বনবিভাগ বুড়িগোয়ালিনী অফিসের বিএস আমিনুল ইসলাম।

বক্তারা বক্তব্যে উপকূলীয় এলাকায় সুন্দরবন ও বাঘের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে বলেন সুন্দরবন মায়ের মতন। সুন্দরবন বাঁচলে উপকূলীয় এলাকা বাঁচবে। আর সুন্দরবনকে রক্ষা করতে বাঘকে সংরক্ষণ করতে হবে। এছাড়া বাঘের পরিসংখ্যানও তুলে ধরা হয় প্রবন্ধে।
 
বনজীবি, ভিটিআরটি, সিপিজি, সিএমসি,বনবিভাগ কর্মকর্তাবৃন্দ সাংবাদিক  সহ অন্যান্যদের অংশগ্রহনে অনুষ্ঠানে আলায়ন প্রতিষ্ঠানের উদ্যোগে তিন জন বাঘ বিধবাকে বিশ^ বাঘ দিবস উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করা হয়।

ছবি- সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরারেঞ্জের আয়োজনে বিশ^ বাঘ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা।




Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৫ মিনিট আগে