সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসি’তে ৮ম বারের মতো জেলার শ্রেষ্ঠ অর্জন

নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসি’তে ৮ম বারের মতো জেলার শ্রেষ্ঠ অর্জন


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে যশোর বোর্ডের অধীনে এসএসসি’তে ৮ম বারের মতো জেলার শ্রেষ্ঠ অভাবনীয় সাফল্য অর্জন করে। এই উপলক্ষে আজ রবিবার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে উৎসব মুখর পরিবেশে এক আনন্দ র্যা লী বাহির হয়।

 

সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়টি অভূতপূর্ব সাফল্য ধরে রেখেছে। এবারেও সাতক্ষীরা জেলার মধ্যে এসএসসি পরীক্ষায় ৮ম বারের মতো নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখা থেকে ১৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১২৯জন কৃতকার্য হয়েছে যার মধ্যে ১৩জন শিক্ষার্থী গোল্ডেন এ+ অর্জন করেছে। ৪৭ জন এ+, এ ৭১জন, এ-৬জন, বি ৪জন ও ১ জন শিক্ষার্থী সি গ্রেড পেয়ে কৃতকার্য হয়েছে।

 

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জেলার বেসরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে এ বিদ্যালয়ের ফলাফল শ্রেষ্ঠ। এবার ১৩০জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২৯ জন। এর মধ্যে একজন শিক্ষার্থী অসুস্থ থাকায় পরিক্ষায় পাশ করেননি। ফলে পাশের হার দাঁড়িয়েছে প্রায় ১০০ শতাংশে।

 

জেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তুলনায় সব চেয়ে বেশি শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। ১১শ ৯৮ জন ছাত্রী নিয়ে ক্লাস চলছে এবং ৪৬ জন শিক্ষক ও কর্মচারী বিদ্যালয়টির উন্নয়নে অকা পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া জেলা ও উপজেলার মধ্যে ২০১৬ সাল থেকে ২০২৩ পর্যন্ত ৮ম বারের মতো শতভাগ পাশ করার অভূতপূর্ব সাফল্য ধরে রেখেছে।

 

বিদ্যালয়ের অভিভাবকরা জানান, বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আব্দুল মালেক গাজী দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ পড়ালেখার সুষ্ঠু পরিবেশে ফিরে এসেছে। অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নত করতে সংশিষ্ট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী জানান, আমার সকল শিক্ষার্থীদের আমি শৃঙ্খলার মধ্যে রাখি। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ফলাফল অর্জন হয়েছে ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ চেষ্টায়। আমরা বিদ্যালয়ের নিজস্ব খরচে নিয়মিত ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছি। আমাদের শিক্ষকরা সকল দুর্বল শিক্ষার্থী জন্য বিশেষ ক্লাস নিয়েছে। প্রতিটি ক্লাস আন্তরিকতার সাথে নেওয়ায় এবং অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও অভিভাবক সমাবেশ করেছি ফলে আমাদের এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

 

 নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাফল্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজনীন আরা নাজু সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag
আরও খবর