সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

ধামরাইয়ে শ্রমিক নেত্রীকে হত্যার হুমকি


ঢাকার ধামরাইয়ে মাহমুদা খাতুন (৩২) নামের এক শ্রমিক নেত্রীকে হত্যার হুমকি’র অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন এই ভুক্তভোগী শ্রমিক নেত্রী।

মঙ্গলবার (২৫ জুলাই) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম । এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) উপজেলার সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া এলাকায় ওডিসি গার্মেন্টসের সামনে এই শ্রমিক নেত্রীকে হত্যার হুমকি দেয় হয়।

ভুক্তভোগী মাহমুদা খাতুন গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের ধামরাই ও মানিকগঞ্জ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক। অভিযুক্ত মো: ভাসানী উপজেলার সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফুকুটিয়ার ওডিসি গার্মেন্টস এ শ্রমিক অসন্তোষ জনিত বিষয়ে শ্রমিকদের ডাকে সাড়া দিয়ে গার্মেন্টসে মিমাংসার উদ্দেশ্য যান শ্রমিক নেত্রী মাহমুদা খাতুন। গার্মেন্টসে যাওয়ার পর বিবাদী মো: ভাসানী (৫২) ওডিসি গার্মেন্টসের সামনে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। পর্বতীতে শনিবার (২২ জুলাই) রাতে ১০টার দিকে ভুক্তভোগী তার কর্মস্থল জয়পুরা থেকে ছেলে জুবায়ের হেসেনকে সাথে নিয়ে বাসায় ফেরার পথে সোমভাগ কাউন্সিল বাজার পৌছালে বিবাদী তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি ও রাস্তায় সুযোগ মত পেলে জীবন শেষ করে ফেলার হুমকি প্রদান করে। ভুক্তভোগী প্রতিবাদ করলে তাকে মারধর করার জন্য ধাওয়া দেয়। ভুক্তভোগী ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে রক্ষা করে।

এবিষয়ে অভিযুক্ত ভাসানীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোর বন্ধ পাওয়া যায়।

গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার হোসেন জানান, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এরকম কর্মকান্ড ঘটায় কিছু মানুষ। আর একজন নারী শ্রমিক সংগঠক কে এলাকা থেকে চলে যাওয়ার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। এটা অত্যন্ত অশনিসংকেত। আমরা সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই আইন আইনের গতিতে চলবে এবং এই ঘটনার সুষ্ঠু বিচার হবে৷ এঘটনায় আগামী শুক্রবার আমারা এর প্রতিবাে মানববন্ধন করবো।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, মাহমুদা খাতুন নামের শ্রমিক নেত্রীকে হত্যার হুমকির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর





deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে