কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর

আশাশুনিতে নৌকায় ভোট চেয়ে ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পিভিসি ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে।

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে “যে কারনে নৌকায় ভোট দিবেন” এমন তথ্যেসহ সরকারের উন্নয়নমূল কার্যক্রমের ফিরিস্তি ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পিভিসি ব্যানার শত্রুতামূলক ভাবে ছিড়ে ফেলানোর অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ জালাল উদ্দীন পিভিসি ব্যানারের শীর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর ছবি এবং পাশে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল এমপির ছবি ব্যবহার করে, আ’লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও অভাবনীয় সাফল্যের কথা ও আশাশুনি উপজেলা তথা সাতক্ষীরা জেলার উন্নয়নের ফিরিস্তিসহ ৪০টি গুরুত্বপূর্ণ নজির উপস্থাপনের মাধ্যমে ‘যে কারনে ন্যৌকায় ভোট দিবেন’ শিরোনামে দায়িত্বশীল প্রচাররের মাধ্যমে নৌকায় ভোট দিন শিরোনামে পিভিসি ব্যানার ফ্রেমে বাঁধানো বিভিন্ন গাছ, বিদ্যূতের পোল ও গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শণ করেছেন। ব্যানারের সর্বনিচে শেখ জালাল তার ছবিসহ নাম পরিচয় ব্যবহার করেছেন। কিন্তু, দুঃখের বিষয়  কে বা কারা চক্রান্ত, ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে কাকবাসিয়া থেকে আনুলিয়া পর্যন্ত মেইন সরড়কের পাশে অনেকগুলো ব্যানারের কোথাও অর্ধেক, কোথাও অংশ বিশেষ বা কোথাও সামান্য কিছু করে ব্লেড বা ধারালো অস্ত্রদ্বারা কেটে নষ্ট বা ছিড়ে ফেলে পাশের ডোবায় ও রাস্তার ধারে ফেলে দেয়া হয়েছে। কাকবাসিয়া গ্রামের মৃত. কিতাবদী গাজীর ছেলে আব্দুর রশিদ, মৃত. মোন্তাজ আলী গাজীর ছেলে আসাদুল, মৃত. বিলাত গাজীর ছলে ছোহরাব, চেচুয়া গ্রামের ছাদেকুল সরদারের ছেলে খায়রুলসহ অনেক গন্যমান্য ব্যক্তি জানান, এলাকার বহু স্থানে জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার টানানো ছিল। কিন্তু, কে বা কারা হীন মানসিকতা মানুষ লোক চক্ষুর আড়ালে অনেকগুলো ব্যানার কেটে ছিড়ে নষ্ট করেছে। কারা এ কাজ করেছে তা আমরা দেখতে পায়নি। তবে তারা এঘটনার প্রতিকার চেয়েছেন।
ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ জালাল উদ্দীন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি স্যারের ছবি সম্বলিত ব্যানার ছেড়ার ঘটনা খুবই দুঃখজনক। আমরা এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রতিকার দাবী করছি।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম জানান, জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার অসম্মান করার কোন লিখিত অভিযোগ পায়নি কিন্তু বিভিন্নভাবে জানেছি তদন্ত করে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত প্যানা বা পোষ্টার যদি হয় তাহলে প্রমান পেলে তাদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা হবে। #

Tag
আরও খবর