লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

কুবির বাংলা বিভাগের নবীণ বরণ ও সমাপনী সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহযোগিতায় বিভাগের ১৬ তম আর্তনের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ১১ তম শিক্ষার্থদের সমাপনী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দুপুর ৩ টায় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী আবু হাসনাত অনিক ও ১৫ তম আর্তনের শিক্ষার্থী পলি আক্তারের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। 


প্রথমে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীত সম্মিলিতভাবে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর উপস্থিত ব্যক্তিরা বক্তব্য রাখেন।  বক্তব্য শেষে  বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।


কলা ও মানবিক অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, 'স্থানান্তর মানে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে তোমরা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলে তার কতটুকু পূরণ করতে পেরেছ তা আমরা জানি না। তোমরা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে একদিন এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলে তার কতটুকু অর্জন করেছ তা তোমাদের ভবিষ্যৎ কর্মফল সেটাই প্রমাণ করবে।'


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের লিডিং বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। জিএসটি ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফোকাস গবেষণা। এডি সায়েন্টিফিক ইনডেক্সে আমাদের গবেষকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমার গাড়ি ঘেরাও, পদত্যাগের হুমকি দেওয়ার পরও গবেষণার কাজ থেমে থাকে নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমি দুর্নীতি বন্ধ করেছি।'


শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'তোমরা মুখস্থ বিদ্যার প্রতি ঝুঁকবে না। শিক্ষার্থীদের পড়াশোনার মনোরম পরিবেশ গড়ে তোলার জন্য আমি একটা লেক স্থাপন করে দিব। তোমরা সকলকে শ্রদ্ধা করবে।'


সভাপতির বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, 'বিদায়ী এ আবর্তনের সাথে স্মরণীয় অনেক সময় কাটিয়েছি। আপনাদের মেধা দিয়ে পৃথিবী রাঙিয়ে তুলুন। বাংলা বিভাগের সাথে আপনাদের সম্পর্ক থাকবে সবসময়। আপনাদের কর্মময় জীবন সুন্দর ও সাফল্যমন্ডিত হউক।'


নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের এক নতুন শিক্ষা জীবনের পথচলা শুরু হয়েছে আপনাদের। বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ সময় কাটানো বাকী আছে।


এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোকাদ্দেস- উল- ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার, সহকারী অধ্যাপক সুমাইয়া আফরীন সানি, সহকারী অধ্যাপক জনাব নূর মোহাম্মদ রাজু, সহকারী অধ্যাপক সাদিয়া আফরোজ সিফাত, সহকারী অধ্যাপক সিনথিয়া মুমু, সহকারী অধ্যাপক সুমনা আক্তার, প্রভাষক গোলাম মাহমুদ পাভেলসহ বিভাগের শিক্ষার্থীরা।

আরও খবর






6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

২৩ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে