সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশাশুনিতে মহিলার আত্মহত্যা না হত্যা নিয়ে গুঞ্জন, আটক ২

আশাশুনিতে মহিলার আত্মহত্যা না হত্যা নিয়ে গুঞ্জন, আটক ২


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা্ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ আদর্শ গ্রামে আয়েশা খাতুন (৬০) নামে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ। তাকে হত্যা করা হয়েছ না আত্মহত্যা করা হয়েছে এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। পুলিশ মৃতার ছেলে ও ছেলে বউকে আটক করে থানা হেফাজতে নিয়েছেন। আজ বুধবার সকাল ৯.৩০ টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় একাধিক সূত্র ও মৃতার ভাই বউ রাশিদা খাতুন চিৎকার দিয়ে আহাজারী করে বলেন, আক্কাছ মোল্যার মৃত্যুর পর থেকে আয়েশা খাতুন সন্তান বউয়ের সংসারে বাস করতেন। খাওয়া দাওয়া নিয়ে প্রায়ই ছেলে বউ বকাঝকা ও মারপিট করতো। আজ বুধবার সকালে তার ছেলে রমজান ও বউমা মিনারা তার সাথে বকাঝকা ও মারপিট করেছিল। গোলযোগোর একপর্যায়ে তারা বালিশ চাপা বা শ্বাসরোধ করে হত্যার পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দেয়।

 

এরপর তিনি আত্মহত্যা করেছেন বলে চিৎকার করতে থাকলে পাসের শিল্পী খাতুনসহ অন্যরা এগিয়ে গেলে বটি দিয়ে ওড়না কেটে নামানো হয়। স্থানীয় এক চিকিৎসককে ডাকা হলে  তিনি পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃত সংবাদ শুনে ছেলে রমজান পালিয়ে গেলে রামনগর গ্রাম থেকে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্ধ করেন। পুলিশ ঘটনাস্থানে পৌছে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন এবং ছেলে রমজান ও বউমা মিনারা খাতুনকে আটক করে থানা হেফাজতে নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত আয়েশার ভাই মোক্তাজুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

 

বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা জানান, ছেলে বউ এর নির্যাতনে প্রায়ই আয়েশা খাতুন জর্জরিত ছিল। অনেকবার তাদেরকে নিবৃত করার চেষ্টা করা হয়েছে। আজ তিনি মৃতুবরণ করলেন। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্টে বেরিয়ে আসবে। ছেলে বউকে পুলিশ আটক করেছে।

 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। শরীরে মারপিটের কোন আলামত পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ছেলে ও বউ মৃতার সাথে বকাঝকা ও মারধর করতো এবং আজও এমনটি হয়েছে বলে জানতে পেরেছেন বলে তিনি জানান।

Tag
আরও খবর