কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর

আশাশুনিতে আয়েশা খাতুনকে শ্বাস রুদ্ধ করে হত্যা, আটক-২

আশাশুনি  উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ আদর্শ গ্রামে আয়েশা খাতুন (৬০) নামে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছ না আত্মহত্যা করা হয়েছে এনিয়ে গুঞ্জন শুরু হয়েছে। পুলিশ মৃতার ছেলে ও ছেলে বউকে আটক করে থানা হেফাজতে নিয়েছেন।  বুধবার সকাল  দিকে এঘটনা ঘটে। 

স্থানীয় একাধিক সূত্র ও মৃতার ভাই বউ রাশিদা খাতুন চিৎকার দিয়ে আহাজারী করে বলেন, আক্কাছ মোল্যার মৃত্যুর পর থেকে আয়েশা খাতুন সন্তান বউয়ের সংসারে বাস করতেন। খাওয়া দাওয়া নিয়ে প্রায়ই ছেলে বউ বকাঝকা ও মারপিট করতো। বুধবার সকালে তার ছেলে রমজান ও বউমা মিনারা তার সাথে বকাঝকা ও মারপিট করেছিল। গোলযোগোর এক পর্যায়ে তারা বালিশ চাপা বা শ্বাসরোধ করে হত্যার পরে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দেয়। এরপর তিনি আত্মহত্যা করেছেন বলে চিৎকার করতে থাকলে পাসের শিল্পী খাতুনসহ অন্যরা এগিয়ে গেলে বটি দিয়ে ওড়না কেটে নামান হয়। স্থানীয় এক চিকিৎসককে ডাকা হলে  তিনি পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃত সংবাদ শুনে ছেলে রমজান পালিয়ে গেলে রামনগর গ্রাম থেকে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্ধ করেন। পুলিশ ঘটনাস্থানে পৌছে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন এবং ছেলে রমজান ও বউমা মিনারা খাতুনকে আটক করে থানা হেফাজতে নিয়েছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত মৃত আয়েশার ভাই মোক্তাজুল বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল।
বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা জানান, ছেলে বউ এর নির্যাতনে প্রায়ই আয়েশা খাতুন জর্জরিত ছিল। অনেকবার তাদেরকে নিবৃত করার চেষ্টা করা হয়েছে। আজ তিনি মৃতুবরণ করলেন। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্টে বেরিয়ে আসবে। ছেলে বউকে পুলিশ আটক করেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। শরীরে মারপিটের কোন আলামত পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ছেলে ও বউ মৃতার সাথে বকাঝকা ও মারধর করতো এবং আজও এমনটি হয়েছে বলে জানতে পেরেছেন বলে তিনি জানান।
Tag
আরও খবর