আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

কুড়িগ্রামে গাছের চারা ও খাদ্য সামগ্রী বিতরণ





 কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের দুর্গম চর সাজাইয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দেড় হাজার দুস্থ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ- ফলদ ও ঔষধী গাছের চারা এবং চাল ডাল তেল ও শাড়ি লুঙ্গি বিতরন করেছে। এছাড়া গাছের চারা রক্ষনাবেক্ষনে রাসায়নিক সার ও খাঁচা প্রদান করা হয়।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে দেশের দরিদ্র জনগোষ্ঠির মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার(০৩ আগষ্ট) দুপুরে মধ্য চর সাজাই প্রাথমিক বিদ্যালয় মাঠে চর সাজাই কল্যান ট্রাষ্টের সহযোগীতায় এসব সহায়তা প্রদান করা হয়। 


এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান, ব্যাংকের কুড়িগ্রাম শাখার শাখা ব্যবস্থাপক আশরাফুল আলম, গণমাধ্যম ব্যাক্তিত্ব বাংলাদেশ টেলিভিশনের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, চর সাজাই কল্যান ট্রাস্টের উপদেষ্ঠা শহিদুল ইসলাম বাবলুসহ ব্যাংকের কর্মাকর্তাগন উপস্থিত ছিলেন।


ব্যাংকটির কর্মকর্তারা জানান দেশের সবচেয়ে পিছিয়ে থাকা উত্তরের জনপদ কুড়িগ্রামের সবচেয়ে দরিদ্রতম উপজেলা চর রাজিবপুরকে এগিয়ে নিতে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।


আরও খবর