‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের

দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ : মোস্তফা আল মাহমুদ


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা বলেনছেন, 'দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। সেকারণেই বর্তমানে মানুষ অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। চাকরি পেতে গেলেই লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়। ভিজিডি, ভিজিএফ, বযস্ক ভাতাসহ সরকারি কোনো নাগরিক সেবা পেতে গুনতে হয় হাজার হাজার টাকা। আওয়ামী লীগ নেতাকর্মীরা অনিয়ম-দুর্নীতি দেশটাকে ডুবিয়ে দিয়েছে। এজন্য দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।


রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর পৌর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় পার্টির শাসনামল উন্নয়নের স্বর্ণযুগ উল্লেখ করে মোস্তফা আল মাহমুদ আরও বলেন, 'উন্নয়ন মানেই জাতীয় পার্টি। আর জাতীয় পার্টি মানেই জনগণের উন্নয়ন। জাতীয় পার্টি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন দেশের মানুষ শান্তিতে ছিল। আগামীতে জাতীয় পার্টিকে ছাড়া কোন দলকে মানুষ ভোট দেবে না। কারণ দেশের মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন করতে হলে জাতীয় পার্টির প্রয়োজন।'


উপজেলা হাসপাতাল সংলগ্ন জাতীয় পার্টির উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত ওই সম্মেলন উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সদসসচিব জাকির হোসেন খান। প্রধান বক্তা ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব জিল্লুর রহমান বিপু।


মো. তারা মিয়ার সভাপতিত্বে এবং খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামছুল আলম লিপটন, সদস্য আনোয়ার হোসেন, মোখলেছুর রহমান, জেলা কমিটির সদস্য মাহমুদুল্লাহ প্রমুখ।


সম্মেলন শেষে কণ্ঠভোটে মো. তারা মিয়াকে সভাপতি এবং খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ইসলামপুর পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা এবং উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ।

আরও খবর

6a6f3618de0b9-020826062040.webp
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

১৭ ঘন্টা ৪০ মিনিট আগে


6a6ede5b7fe44-020826120619.webp
৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে