নড়াইলে পুলিশের অভিযানে ৫৩ পিচ ইয়াবাসহ ফরহাদ শেখ (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ফরহাদ নড়াইল সদর থানাধীন ধোন্দা গ্রামের কওছার শেখের ছেলে।
০৫ আগস্ট (শনিবার) সন্ধ্যায় লোহাগড়ার সরকারপাড়া থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) আশিকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫৩(তিপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ ঘন্টা ২৪ মিনিট আগে