শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় ৫৭৭ জন শিক্ষার্থী নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত।

পটুয়াখালীর গলাচিপায় শনিবার সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ এর আয়োজনে এবং লাল মিয়া স্মৃতি সংসদ এবং রতদীতালতলী ইউনিয়নের  উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


 শনিবার সকাল ১১ টায়  হাজী মোঃ লাল মিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃমোস্তাফিজুর রহমান শাকিল এঁর সভাপতিত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  পৃথক পৃথক ৫ টি ভেন্যুতে ইউনিয়নের ১৩ টি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজের ৫৭৭ জন ছাত্র-ছাত্রীরা এ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  এ সময় আলাদা আলাদা ভেন্যুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  সিনিয়র মৎস্য অফিসার মোঃজহিরুন্নবী,পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মোঃ মাইনুদ্দিন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলি মো. আব্দুর রহমান,  সহকারী সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম  সাইয়ুম, পিআইও অফিসে উপ সহকারী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান,বসুন্ধরা শুভসংঘের জেলা সমন্বয়ক ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট, বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রেদোয়ান তালাল, সাধারণ সম্পাদক, কামরুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক, লুতফর রহমান আওলাদ,  শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সভাপতি আফরোজা আক্তার  প্রমুখ। উক্ত অনুষ্ঠানের আয়োজক- হাজী মোঃ লাল মিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃমোস্তাফিজুর রহমান শাকিল বলেন - নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর চেতনাকে ছড়িয়ে দেওয়া এবং শিশুদের মধ্যে তাঁর মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করা এই অনুষ্ঠানের উদ্দেশ্য।   প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন বসুন্ধরা শুভসংঘ গলাচিপা ইউনিট।

আরও খবর