সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

বগুড়ায় পাঁচ লক্ষাধিক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ

ছবি প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে বিক্রির জন্য নিয়ে আসা পাঁচ লক্ষাধিক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করা হয়েছে। গত রোববার (৬ আগস্ট) দিবাগত রাতে আদমদীঘি থানা টহল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তালশন মাগুর পট্টি এলাকা থেকে এসব পোনা মাছ জব্দ করেন। এ সময় মাছ ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানা গেছে।

আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, যশোর জেলা থেকে প্রায় পাঁচ লক্ষাধিক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা রোববার দিবাগত রাত ৩টার দিকে ট্রাকযোগে আদমদীঘি উপজেলার তালশন মাগুর পট্রি নামক বাজারে নিয়ে আসার পর ওই মাছ বিক্রির জন্য কৌশলে ৫টি ড্রামে ভর্তি করা হয়। এসময় আদমদীঘি থানার একদল টহল পুলিশ সংবাদ পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করেন। যার বর্তমান বাজার মূল্য ৫ লাখ টাকা।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা নিষিদ্ধ এসব আফ্রিকান পোনা মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার হেফাজতে দেয়ার পর আজ সোমবার (৭ আগস্ট) বেলা ১টায় প্রকাশ্যে মাটির নীচে পুতে ধংস করা হয়েছে।  

Tag
আরও খবর