দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে আদিবাসীদের আট দফা সুপারিশ বাস্তবায়নের দাবী নিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত।

  বুধবার( ৯ই আগস্ট)  আন্তর্জাতিক আদিবাসীদিবস উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামসের আয়োজনে প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


“আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি” এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী শেষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন সামসের সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা। মূল প্রতিবেদন পাঠ করেন সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহী। তিনি বলেন-বৈচিত্র্যময় সমাজ গড়তে আমাদের এগিয়ে আসতে হবে, মানুষ হিসাবে আমাদের  এগিয়ে আসতে হবে আদিবাসী বাঙালি যৌথ আন্দোলনে যেতে হবে। তিনি নরেন্দ্র মুন্ডার হত্যার বিচার দাবী সহ আন্তর্জাতিকভাবে ভাবে চাপ তৈরীর বিষয়ে আহব্বান জানান।

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ^রীপুর যিশু নাম আশ্রমের পরিচালক ফাদার লুইজি পাজ্জী, কারিতাস শ্যামনগরের কর্মসুচী কর্মকর্তা সুমন কুমার মালাকার , সিডিওর প্রতিষ্ঠাতা গাজী আল ইমরান , প্রভাষক দীপংকর বিশ^াস, রিপোর্টার বেল্লাল হোসেন প্রমুখ।

আদিবাসী দিবসে আদিবাসীরা অধিকার আদায়ে আটটি সুপারিশ তুলে ধরেন। সুপারিশ সমূহ হল  ১) সমতলের আদিবাসীদের ভূমি বিষয়ক রাষ্টীয় প্রজাস্বত্ত আইন ১৯৫০ এর ৯৭ ধারা যথাযথ বাস্তবায়ন করতে হবে এবং আদিবাসীদের ভূমি অধিকার রক্ষায় আলাদা ভূমি কমিশন গঠন করতে হবে।
২) আদিবাসীদের নামে সকল প্রকার মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং আদিবাসীদের যে সমস্ত জমি প্রভাবশালী ব্যক্তি দ্বারা জোর-জুলুম, জাল দলিল সৃষ্টি করে ভোগ দখল করছে সে গুলো দ্রুত আইনের আওয়াতায় এনে নিষ্পত্তি করে আদিবাসীদের মাঝে বন্টনের ব্যবস্থা করতে হবে। ৩) আদিবাসী নারীদের প্রতি সকল ধরণের সহিংসতা ও নির্যাতন বন্ধ করতে হবে। ৪) আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যতার সাথে যথাযথ সঙ্গতি বিধানের জন্য উন্নয়ন নীতি গ্রহণ করা; আদিবাসী নারী, শিশু ও তরুণদের  গুরুত্ব প্রদান করে আদিবাসীদের জীবনমান উন্নয়নে বাস্তবধর্মী কার্যক্রম গ্রহণ করতে হবে। ৫) আদিবাসীদের সমস্যা নিরসনে আদিবাসী যুবদের মধ্যে নব নেতৃত্ব গড়ে তুলতে হবে এবং যৌথ পরিকল্পনা গ্রহণ করতে হবে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় যুব নেতৃত্ব তৈরি করতে হবে। ৬) আদিবাসী অধ্যুষিত এলাকায় যে সমস্ত খাস জমি আছে এবং যেখানে তারা বসবাস করে সে সমস্ত খাস জমি আদিবাসী মুন্ডাদের নামীয় কাগজ পত্রের ব্যবস্থা করতে হবে। ৭) আদিবাসী যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির জন্য জীবনমুখী প্রশিক্ষণ প্রয়োজন এবং কারিগরি দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে। ৮) শ্যামনগর উপজেলার ধুমঘাট মুন্ডাপাড়ার নরেন্দ্র নাথ মুন্ডার হত্যার ন্যায় বিচারসহ জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তিদাবী করছি।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৬ মিনিট আগে