শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন

স্ত্রীকে হত্যা মামলায় পলাতক আসামী অছির উদ্দিনকে ২০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব


জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী অছির উদ্দিনকে ২০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল।  বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে তাকে কালাই উপজেলার মোলামগাড়ী এলাকা থেকে গ্রেফতার  করা হয়।

গ্রেফতারকৃত অছির উদ্দিন জেলার কালাই উপজেলার মোলামগাড়ি এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, ২০০২ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় অছির উদ্দিন তার স্ত্রী আঞ্জুকে চাতাল থেকে বানগ্রামে ধর্মীয় সভায় যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে মোলামগাড়ি এলাকার একটি ধান ক্ষেতে আঞ্জুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৬ ডিসেম্বর নিহতের চাচা হামিদ আলী বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেসময় থেকে অছির পলাতক ছিলেন ।

মামলার সাক্ষ্য প্রমান ও দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের ৩১ জুলাই অছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন জয়পুরহাট দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন। 
Tag
আরও খবর