নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

মির্জাগঞ্জে আধা কেজি গাঁজাসহ একই পরিবারের তিনজন গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে আধা কেজি গাঁজাসহ একই পরিবারের তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১১ টায় উপজেলার মহিষকাটা বাজারের ভান্ডারীর হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আরো তিন মাদক কারবারী পালিয়ে যায়। 

গ্রেফতারকৃতরা হলেন, অভিযানকৃত ভান্ডারী হোটেলের মালিক ফিরোজ গাজীর বড় মেয়ে মোসা. রেকসোনা (৩০), ছোট মেয়ে শারমিন সুলতানা (১৯) ও তার স্বামী জাকির বেপারী (২৭)। পলাতক আসামীরা হলো- ফিরোজ গাজী ওরফে ভান্ডারী (৫৫), তার স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও বড় জামাতা জাহিদ গাজী (৩৫)। আসামিরা দীর্ঘদিন যাবত একে অপরের সহায়তায় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছে এবং এর আগেও তারা মাদকদ্রব্য সহ গ্রেপ্তার হয়েছে বলে জানায় পুলিশ। 

পুলিশ আরো জানায়, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মহিষকাটা বাজারে ভান্ডারীর ভাতের হোটেলে অভিযান চালায়।  এসময় তল্লাশি করে রান্না ঘরের চুলার পাশে মাটির নিচে অভিনব কায়দায় পুতে রাখা টিনের জারের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম (আধা কেজি) গাঁজা উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। 

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা একই পরিবারের সদস্য। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

আরও খবর