উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

লক্ষ্মীপুরে মাছ লুটে বাঁধা দেওয়ায় বৃদ্ধের উপর হামলা

লক্ষ্মীপুরে রাতের আধাঁরে পুকুরের মাছ লুটের ঘটনায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে ফোরকার নামে এক যুবক ও তার অনুসারীদের বিরুদ্ধে। 


ঘটনাটি ঘটেছে সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের নুর বক্স ডাক্তার বাড়ি এলাকায়।অভিযুক্ত ফোরকান একই গ্রামের মৃত সফিক আমিনের ছেলে। অপর অভিযুক্তরা হলেন ফোরকানের দুই ভাই মো. শরীফ, ইউসুফ ও স্থানীয় সোহেল চৌকিদার। এঘটনায় আহত তাজুল লক্ষ্মীপুর সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এজহার দায়ের করেছে। আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  ভুক্তভোগী তাজুল ইসলাম টুমচর গ্রামের নুর বক্স ডাক্তার বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে এবং একজন কাঠ ব্যবসায়ী।  ভুক্তভোগী ও লিখিত বিবরণী সূত্রে জানা যায়, টুমচর গ্রামে ভুক্তভোগী তাজুল ইসলাম এর পুকুর ও অভিযুক্ত ফোরকানদের পুকুর পাশাপাশি। এতে প্রায়ই রাতেই ফোরকান পাশের তাজুল ইসলামের পুকুরে জাল দিয়ে মাছ চুরি করতো। এমনকি পাশাপাশি পুকুর হওয়ায় মাটির নিচ দিয়ে সুরঙ্গ করে পাইপ লাগিয়ে সকলের অগোছরে তাজুল ইসলামের পুকুরের মাছ চুরি করে নিজের পুকুরে নিয়ে যায়। সম্প্রতি বিষয়টি টের পেয়ে তাজুল ইসলাম পুকুরের সুরঙ্গ বন্ধ করে দেয় এবং মাছ লুটের বিষয়টি স্থানীয় গন্যমান্যদের জানায়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে ফোরকান। গত ৭ আগস্ট দুপুরে টুমচর গ্রামের দুলালের দোকানে পূর্ব পরিকল্পিত ভাবে ফোরকান তার লোকজন নিয়ে  দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে বৃদ্ধ তাজুল ইসলামকে রক্তাক্ত জখম করে। এসময় হামলাকারীরা বৃদ্ধার মোবাইল ফোনসহ নগদ টাকা নিয়ে যায়। এক পর্যায়ে তাজুল ইসলাম চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। এনিয়ে বেশি বাড়াবাড়ি করলে স্ব-পরিবারে হত্যার হুমকি দেয় ফোরকান। এমনকি একদিন বাড়িত অরুদ্ধ করে রাখায় চিকিৎসাও নিতে আসতে পারেননি ওই বৃদ্ধ। পরে স্থানীয়দের সহযোগিতায় গত ৮ আগস্ট সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এঘটনায় স্বপরিবারে নিরাপত্তাহীনতায় ভূগছেন বৃদ্ধ তাজুল ইসলাম।



আহত বৃদ্ধের ছেলে মো. রাসেল বলেন, আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। অভিযুক্ত ফোরকান আমাদের পুকুরের মাছ লুট করায় বিষয়টি স্থানীয়দের কাছে অভিযোগ করায় আমার বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেছে। এতে পুকুরের মাছসহ প্রায় ১লক্ষ ৩৫ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। এঘটনায় সুষ্ঠ বিচার দাবী করেন তিনি।   মাছ লুট ও হামলার বিষয়ে জানতে অভিযুক্ত ফোরকানের মুঠোফোনে একাধিক বার কল দিলেও অন্য ব্যক্তি রিসিভ করে বলেন, নাম্বারটি ফোরকানের না। অন্য নাম্বারে কথা বলার চেষ্টা করলে জানান,ফোরকান নেই, কথা বলতে ইচ্ছুক না।  এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এ ঘটনায় তাজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজহার দিয়েছেন। ঘটনাটি তদন্তের জন্য একজন এসআই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের পর মামলা আঁকারে নেওয়া হবে। 

আরও খবর