রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

কুমিল্লার চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ৬ লক্ষ টাকার মাছ নিধন

কুমিল্লার চান্দিনা উপজেলার ৯নং মাইজখার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভোমরকান্দি গ্রামের মাসুম বিল্লাহ'র পুকুরে বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে দুর্বৃত্তের বিষ প্রয়োগে মৎস্য চাষীর মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মাছের মালিকের দাবি,এ ঘটনায় তার প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে গত শনিবার ও রবিবার অন্য দুই পুকুরে বিষ প্রয়োগ করার অভিযোগ করেন মাসুম।

স্থানীয় সূত্র জানায়, ভোমরকান্দি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মাসুম বিগত বছর খানেক ধরে তার নিজ এলাকায় ধার দেনা ও বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে ঋণ উত্তোলন করে পুকুরে মৎস্য চাষ শুরু করেন। তার পুকুরে রুই, কাতল, মৃগেল, সিলভার, কার্প, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। ইদানীং পুকুরের এসমস্ত মাছকে পরিমাণ মাফিক খাবার খাওয়ানো ও পরিচর্যা নিয়ে তিনি তার ব্যস্ত সময় পার করছিলেন।

বৃহস্পতিবার রাতের আঁধারে যেকোন সময় একদল দুর্বৃত্ত বিষ প্রয়োগ করে চলে যায়।স্থানীয় লোকজন পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখে তাকে খবর দেয়।মাসুম পুকুরের সমস্ত মাছ মরে ভেসে থাকতে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে পড়েন।

এদিকে পুকুরে ভাসছে মাছ।মাছ নিয়ে মরিয়া হয়ে উঠেছে গ্রামের লোকজন কেহ বালটিতে করে আবার কেন বিভিন্ন উপায়ে পুকুর থেকে মাছ গুলো নিয়ে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী মাসুম বিল্লাহ জানান, বিভিন্ন এনজিও ও মানুষ থেকে প্রায় ৩ লক্ষ টাকা ঋন এনে পুকুরে মাছ চাষে পুঁজি খাটান। দুর্বৃত্তরা বিষ দিয়ে পুকুরের প্রায় ৬ লক্ষ টাকার মাছ মেরে আমাকে শেষ করে দিল।

তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তদের দেয়া বিষে তিনি নিঃস্ব হয়ে গেছেন। এমতাবস্থায় তিনি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের নিকট ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা কামনা করেন।

মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ সেলিম প্রধান জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে যে বা যারা এমন ন্যাক্করজনক ঘটনা ঘটিয়েছে তাদের সনাক্ত করার চেষ্টা চলছে।ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মাসুমের আর্থিক সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর