সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

সান্তাহারে মাদক দ্রব্যসহ দুই জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত রোববার (১৩ আগস্ট) দিবাগত রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির হবিরমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার সাপাহার উপজেলার আনাথপুর গ্রামের এক্কাবর আলীর ছেলে এনামুল হক (২৯) ও আদমদীঘির সান্তাহার পৌরসভার সাহেবপাড়ার ছবেদ আলীর ছেলে পলাশ হোসেন (৩০)। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী সরকার জানান,  রোববার দুপুরে মাদক বিরোধী অভিযান চলাকালে সান্তাহার পৌরসভার হবিরমোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি কালে একটি অটোরিকশা ভ্যানে থাকা পলাশ নামের যাত্রীর কাছে থাকা লাগেজ তল্লাশি করে ১৫ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। এরপর ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শ্যামলী পরিবহন নামের একটি বাস তল্লাশি করে বাসযাত্রী এনামুল হকের নিকট থেকে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা হাজতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর






6ad02f95970ea-151026074245.webp
ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ

১ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে