চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার


হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির পাশের ডোবা থেকে মানুষিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (১৪ আগষ্ট) সকালে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৫ নং ওয়ার্ডে মহিলা কলেজের পিছন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত বৃদ্ধা জেলার আদিতমারী উপজেলার মৃত শমসের আলী স্ত্রী আছিয়া বেগম (৮০)।

বিভিন্ন সূত্রে খবর পেয়ে মৃত নারীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৬৫) ঘটনাস্থলে এসে তার মৃত মাকে সনাক্ত করেন। তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তিনি জানান।


সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, ওই এলাকায় রেল লাইনের ধারে দুটি বসতবাড়ির পিছনে একটি ছোট ডোবায় এক নারীর মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।


হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বলা যাবে কিভাবে তার মৃত্যু হলো।

Tag
আরও খবর