দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশালে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে বরিশালে যথাযথভাবে গভীর শ্রদ্ধার সাথে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরের নগরীর সোহেল চত্বরে বঙ্গবন্ধুসহ শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বিসিসি নব-নির্বাচিত মেয়র ও সাবেক মেয়র সহ জেলা ও মহানগর আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।রাতের প্রথম প্রহরের ১২টা ১মিনিটে ফুলেল শ্রদ্ধা জানান, বিসিসির বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও কাউন্সিলর বৃন্দ সহ নগরভবন কর্তৃপক্ষ,পরে নগর আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ। এরপর শ্রদ্ধা জানান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সহ নেতাকর্মীরা। সকালে একই স্থানে শ্রদ্ধা জানিয়েছেন নব-নির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত ও নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ সহ মহানগর আওয়ামী লীগের বিভক্ত গ্রুপের একটি অংশ। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।এ ছাড়া দিনটিকে কেন্দ্র করে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছেন জেলা প্রশাসন। এদিকে সকাল সাড়ে ১০ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, রেঞ্জ ডিআইজি জামিল হাসান,পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক শহিদুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।এদিকে বেলা ১২ টার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে সোহেল চত্বর থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে এক বিশাল শোক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। পরে এখানে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।এসময় শোক র‌্যালির চলাকালীন সময়ে বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন রাজনীতি থাকলে মাঠে পতিপক্ষ অবশ্যই থাকবে। কোন অপশক্তি বঙ্গবন্ধু ও মানবতার মা জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে কেহ কোন ক্ষতি করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দুয়ারে মাথা উচু করে ঘুরে দাঁড়িয়েছে সামনে স্মাট বাংলাদেশ গড়ার মাধ্যমে আরো এগিয়ে যাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ।এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে প্রতিটি ওয়ার্ডে দুপুরে ১৫ই আগস্টে বঙ্গবন্ধু সহ বিভিন্ন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরান খতম সহ দোয়া মোনাজাত।  

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৭ মিনিট আগে