চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ঝিকরগাছার শংকরপুরে জাতীয় শোক দিবস পালন



যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের সংগ্রাম দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। সেই চেষ্টা সেই সংগ্রামই জননেত্রী শেখ হাসিনা চালিয়ে যাচ্ছে। তিনি বাবা-মাসহ ছোট ভাইদেরও হারিয়েছেন। তারপরও বাংলার অগণিত মানুষ আর আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন ভালোবাসার কারণে ধীরে ধীরে তিনি শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে চলেছেন। সেই হত্যাকাণ্ড তাকে তার নীতি-আদর্শ থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি। আপনারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ওপর আস্থা রাখবেন।আগামী নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।


বুধবার (১৬ আগস্ট) সকালে ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক দোয়া অনুষ্ঠান ও আলোচনা  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


শংকরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের যুগ্ম -আহ্বায়ক অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হাবীব জগলু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান বরি, পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী, শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জী, বাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিছার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পশারী, মহাসীন আলী, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, জাকিরুল ইসলাম মিন্টু, অজিয়ার মেম্বর, আব্দুর রশিদ মেম্বর, তরিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাজল ইসলাম মেম্বর, যুবলীগ নেতা আসাদুল ইসলাম মেম্বর, মুনছুর আলী,  আব্দুল্লাহ, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের  সাধারণ সম্পাদক আশানুর রহমান আশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুজ্জামান রুনা। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাংবাদিক আবু সাঈদ।

আরও খবর