সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

বার্মিজ চাকুসহ গ্রেফতারকৃত আমিরুল

বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ আমিরুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১৫ আগষ্ট) গভীর রাতে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আমিরুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার কালুসাকাটিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, আদমদীঘি থানা পুলিশ প্রতিদিনের মতো রাত্রিকালীন রণপাহারা করছিল। মঙ্গলবার গভীর রাতে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজ এলাকায় পাকা রাস্তা দিয়ে এক যুবক হেঁটে যাবার সময় তার গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে একটি স্টীলের বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, তার নামে সাভার থানায় অপর একটি অস্ত্র আইনে মামলা ও কাহালু থানায় মাদক মামলা রয়েছে। আজ বুধবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর